এক্সপ্লোর

RG Kar News: বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি, আর জি কর কাণ্ডে এবার মুখ খুললেন মিঠুন

RG Kar Incident: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে। এই ঘটনার প্রতিবাদে সুবিচার চেয়ে এবার সরব বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কী বললেন তিনি?

RG Kar News: আর জি কর কাণ্ডে (RG Kar Hospital Incident) প্রতিবাদের ঝড় দেশের সর্বত্র। বিদেশের মাটিতেও চলছে আন্দোলন। মিছিলে, স্লোগানে তোলপাড় বাংলাও। এই প্রসঙ্গে এবার সরব বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)। বর্ষীয়ান নেতা বলেছন, 'আমি অনেকদিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কী বলব, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি। পরিবারের (নির্যাতিতার পরিবার) প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল। আর যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। এটাই আমার কাছে সবচেয়ে বড় কাম্য।' 

আর জি করের ন্যক্কারজনক ঘটনায় এর আগেও পদক্ষেপ নিয়েছে বিজেপি। বিরোধীদের মিছিল, ধর্নার পাশাপাশি উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের, ইস্তফার দাবিও। তবে গত শুক্রবার শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ধর্নায় বসার জন্য যে মঞ্চ তৈরি হয়েছিল তা আচমকাই খুলে নিয়ে যায় পুলিশ, এমনই অভিযোগ করে বিরোধী দল। এখানেই শেষ নয়। রবিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে পুলিশ যেভাবে আন্দোলনে শামিল হওয়া মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবের সমর্থকদের আটকেছে, তা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি আন্দোলনকারীদের আটকানো, বাধা দেওয়াই পুলিশের লক্ষ্য? 

রবিবার ছিল ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, ফুটবল সমর্থকদের ভিড়ে ঢুকে অশান্তি করতে পারে কিছু মানুষ, এমন আগাম তথ্য পাওয়া গিয়েছে, তাই এই কথা জানিয়ে ম্যাচ বাতিল করা হয়। তবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা জানান তাঁরা যুবভারতীর সামনে জড়ো হবেন আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে। রবিবার বিকেল থেকে আসতে থাকেন সমর্থকরা। যোগ দেন মহামেডান ক্লাবের সমর্থকরাও। শান্তিপূর্ণ ভাবেই চলছিল মিছিল, স্লোগান, প্রতিবাদ। আচমকাই আন্দোলনকারীদের হঠিয়ে দিতে শুরু করে পুলিশ। করা হয় লাঠিচার্জ। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে কাদাপাড়া সংলগ্ন ইএম বাইপাস চত্বর। কয়েকজন ফুটবল সমর্থককে টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। মহিলা সমর্থকদের উপরেও লাঠিচার্জ করে পুরুষ পুলিশ, এমন অভিযোগও উঠেছে। ব্যারিকেড করে যুবভারতীর সামনের অংশ ফাঁকা করে দেয় পুলিশ। এদিন চোখে পড়ার মত ছিল পুলিশের তৎপরতা সক্রিয়তা। বলা যায় পুলিশে পুলিশে ছয়লাপ ছিল এলাকা। আর তাতেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে ডার্বি বাতিল হল, তাহলে আন্দোলনকারীদের দমাতে এত পুলিশ এল কোথা থেকে? আর পুলিশের এমন সক্রিয় ভূমিকা কেনই বা দেখা যায়নি ১৪ অগস্ট মধ্যরাতে আর জি কর হাসপাতালে ভাঙচুরের সময়? 

আরও পড়ুন- পূর্বপুরুষের হাতে সৃষ্টি, সেখানেই তরুণী চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার, প্রতিবাদে রাস্তায় RG কর প্রতিষ্ঠাতার পরিবার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget