West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
লোকসভার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন মন্ত্রিসভার।
LIVE

Background
সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে অধিবেশন। তার আগে শুক্রবারই লোকসভার আসন পুনর্বিন্য়াস ও মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দিল মোদি সরকার। এপ্রিলে বিল পাস করাতে ব্য়র্থ হলেও এবার প্রয়োজনীয় সংখ্য়া জোগাড়ের ব্য়াপারে আত্মবিশ্বাসী তারা। অন্য়দিকে শুক্রবার কংগ্রেসের বৈঠকে রাহুল গান্ধী বলেন, এই বিলের তীব্র বিরোধিতা করা দরকার। সংসদে ইন্ডিয়া ব্লকের সদস্যরা একজোট হয়ে তা করবেন।
আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা থাকলেন না। ১০ দিনের মধ্যে ফের বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ। শুক্রবার এমনই নির্দেশ দিল হাইকোর্ট। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, যা হয়েছে তা শাসকদলের অঙ্গুলি হেলনে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, অধ্যক্ষ যেদিন বলবেন সেদিনই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন।
বিরোধী দলনেতা সংক্রান্ত মামলায় শুক্রবার বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে খারিজ করে দিল হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে ১০ দিনের মধ্যে অধ্যক্ষকে সিদ্ধান্ত নিতে বলেছেন বিচারপতি। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। এই পরিস্থিতিতে কি চৌঠা ডিসেম্বরের আগেই সিদ্ধান্ত নেবেন স্পিকার? নাকি, বিধানসভার অধিবেশন শুরু হবে বিরোধী দলনেতা ছাড়াই? এ নিয়ে শুরু হয়েছে জল্পনা।
লেনিন সরণি থেকে মহম্মদ আলি পার্ক, মিলেনিয়াম পার্ক। রাস্তার নাম বদলে কমিটির কাছে প্রস্তাব। স্ট্র্যান্ড রোড হতে পারে সম্রাট শশাঙ্ক সরণি। মেট্রো স্টেশন গুলির নাম বদলেরও ভাবনা।
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর। চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি। ১৫ ডিসেম্বর থেকে নাম তোলা বা সংশোধনের কাজ শুরু। আপত্তি থাকলে, জানাতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে।





















