এক্সপ্লোর

West Bengal Weather : কালো মেঘে ঢাকল আকাশ, পূর্বাভাস মতো তুমুল বৃষ্টি আসছে ৬ জেলায়, তালিকায় আপনার জেলাও?

Weather Report 3 July : আপাতত দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা না থাকলেও, উত্তরের আকাশ থেকে সিঁদুরে মেঘ সরছে না। উত্তরের অবস্থা ভয়াবহ।

অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : মঙ্গলে সারা দেশের সব জায়গাতেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময় ৮ই জুলাই থেকে ছয় দিন আগে সারাদেশে পৌঁছে গিয়েছে বর্ষা। এ বছর বর্ষা তিন দিন আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুয়ারে কড়া নেড়েছিল । বাংলায় বর্ষা এসেছিল ৮ দিন আগে । তবে আটকে ছিল উত্তরবঙ্গেই । এবার দক্ষিণবঙ্গেও বর্ষার প্রভাব ভালভাবে শুরু হয়েছে। 

দক্ষিণবঙ্গে এই সপ্তাহে বড় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়নি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,মুর্শিদাবাদ এবং বীরভূমে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতরেরর পূর্বাভাস অনুসারে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত প্রসারিত রয়েছে । উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশিই থাকবে। এছাড়াও বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এর প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণ বঙ্গেও। সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে বাংলার বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 

তবে আপাতত দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা না থাকলেও, উত্তরের আকাশ থেকে সিঁদুরে মেঘ সরছে না। উত্তরের অবস্থা ভয়াবহ। পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সীমানা ঘেঁষা কালিম্পং জেলার গরুবাথান অঞ্চলের যুদ্ধ বীর উচ্চ মাধ্যমিক স্কুলে যাবার পথে ভয়াবহ ঘটনা ঘটে। ফাগু ঝোড়া পেরোতে গিয়ে একটি ছোটো গাড়ি হরপা বানের জলে আটকে পরে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পরে গাড়িতে থাকা পড়ুয়াদের মধ্যে।

দার্জিলিং এর সেবকে গত ২৪ ঘণ্টায় ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । আলিপুরদুয়ার বৃষ্টি হয়েছে ২১০ মিলিমিটার।  দার্জিলিং ও গজলডোবাতে ১২০ মিলিমিটার ধারাপাত হয়েছে। নদিয়া জেলার দেবগ্রামে ৩২.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে  গত ২৪ ঘন্টায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন :                

বৃষ্টি দুর্যোগে ভয়ঙ্কর পাহাড়, হড়পা বানে আটকে স্কুল বাস! আতঙ্কিত পড়ুয়ারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget