এক্সপ্লোর

Kalimpong Rain: বৃষ্টি দুর্যোগে ভয়ঙ্কর পাহাড়, হড়পা বানে আটকে স্কুল বাস! আতঙ্কিত পড়ুয়ারা

পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত উত্তরের জনজীবন। পাহাড়ি নদীর জলে আটকে গেল স্কুল বাস

রাজা চট্টোপাধ্যায়, কালিম্পং: রাজ্যজুড়ে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টি চলছেই। তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। এরই মধ্যেই ভয়ঙ্কর ঘটনা। পাহাড়ি নদীর জলে আটকে গেল স্কুল বাস। 

পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত উত্তরের জনজীবন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সীমানা ঘেঁষা কালিম্পং জেলার গরুবাথান অঞ্চলের যুদ্ধ বীর উচ্চ মাধ্যমিক স্কুলে যাবার পথে ভয়াবহ ঘটনা ঘটে। ফাগু ঝোড়া পেরোতে গিয়ে একটি ছোটো গাড়ি হরপা বানের জলে আটকে পরে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পরে গাড়িতে থাকা ছাত্র-ছাত্রীদের মধ্যে।

তবে দ্রুত স্থানীয় মানুষ উদ্ধারের কাজ শুরু করায় গাড়িতে থাকা ছাত্র ছাত্রীদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়। হতাহতের কোনো খবর নেই, এমনটাই স্থানীয় সূত্রে খবর। 

এদিকে,  মালবাজারেও পরিস্থিতি ভয়াবহ, সামলাতে নামল সেনা। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল বেড়েছে চেল, লিস, ঘিস, ডায়না, জলঢাকা-সহ বিভিন্ন নদীতে। রাত থেকে বৃষ্টি হচ্ছে ধূপগুড়ি-শহরসহ গোটা ডুয়ার্স জুড়ে। মালবাজারের লিস নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। ওয়াসাবাড়ি ও  চান্দাবাড়ি গ্রামেও ঢুকছে জল। জলের তলায় গাড়ি। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা। জল জমতে শুরু করেছে ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে।বিপর্যস্ত জনজীবন। বেহাল নিকাশির কারণেই ভোগান্তি, দাবি শহরবাসীর। ভারী বৃষ্টির সতর্কতা থাকায় চিন্তায় নদী-পাড়ের বাসিন্দারা।             

আরও পড়ুন, কেরিয়ার চমকাবে সোনার মতো, এই মাসে এই জাতকদের ঘরে আসবেন মহালক্ষ্মী

অন্যদিকে, সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি। জলপাইগুড়ির দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। গতকাল রাত থেকে জলপাইগুড়ির সমতলে বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার। শহরের বেশ কয়েকটি ওয়ার্ড এবং সদর ব্লকের আসাম মোড় সংলগ্ন  অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকা তিস্তা ও করলার জলে ভাসছে। এদিকে, তিস্তায় জলস্ফীতির কারণে গজলডোবা ব্যারাজ থেকে ২৬০০ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে।  অন্যদিকে, কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ঊনত্রিশ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় বন্ধ ছিল যান চলাচল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget