এক্সপ্লোর

West Bengal News Live Updates: কমিশনের স্ক্যানারে নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ERO, গতকাল ২ ERO-কে তলব করেন মুখ্য নির্বাচনী আধিকারিক

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবরের দিকে নজর রাখুন এক ক্লিকে।

LIVE

Key Events
west bengal news live updates tmc amader para amader samadhan program started WB News West Bengal News Live Updates: কমিশনের স্ক্যানারে নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ERO, গতকাল ২ ERO-কে তলব করেন মুখ্য নির্বাচনী আধিকারিক
ফাইল ছবি
Source : ABP Ananda

Background

মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি ঘিরে খড়গপুরে তৃণমূলের বৈঠকেই ধুন্ধুমার। নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ। ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা, পাল্টা পুরপ্রধান। 

ছাব্বিশের ভোটের আগে শুরু আমাদের পাড়া, আমাদের সমাধান। সরকারি প্রকল্পের নামে দলের প্রচার, কটাক্ষ বিজেপির। উন্নয়নই মূল লক্ষ্য, পাল্টা তৃণমূল। 

১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া ৩ হাজার কোটি। সংসদে কেন্দ্রের বক্তব্যকে অস্ত্র করে আসরে তৃণমূল। দুর্নীতি নিয়ে পাল্টা আক্রমণে বিজেপি। 

মুম্বইয়ে নিখোঁজ দঃ ২৪ পরগনার বিষ্ণুপুরের যুবক। বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে আটক, দাবি পরিবারের। মহারাষ্ট্র গেল তৃণমূল। যাচ্ছে পুলিশও। 

ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ। ভাষা আন্দোলনে তৃণমূল। মেয়ো রোডে ধর্না। পাল্টা হাওড়ায় কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী। 

দিঘায় বিরোধী দলনেতার মিছিলে আদালতের অনুমতি। ৫ অগাস্ট কোচবিহারের কর্মসূচিতেও সায়। ওই দিনই জেলাজুড়ে NRC-র বিরোধিতায় পথে তৃণমূল। 

বিহারে বাদ ৬৫ লক্ষ, বাংলায় বাদ যাবে দ্বিগুণ। বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গাদের নাম বাদ যাবে। এবার ভোটার তালিকায় খেলা হবে। হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 

রাজ্য়ে এসআইআর শুরুর আগে বিএলও-দের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করল কমিশন। ভাতা বাড়ল সুপারভাইজারদেরও। ERO, AERO-দের সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত কমিশনের। 

পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধনের তোড়জোড়। পরিচয়পত্র নিয়ে বাড়ি-বাড়ি, প্রয়োজনে যেতে হবে ৩বার। BLO-দের নির্দেশ CEO দফতরের। 

কোন্নগরে তৃণমূল নেতা খুনে ৩জন গ্রেফতার। জমি বিবাদেই হামলা, বলছে পুলিশ। অন্য কারণ দেখছে পরিবার। 

সরকারি পোস্টারে বিজেপির কালি দেওয়াকে ঘিরে উত্তপ্ত বীরভূম। পুলিশকে ডেডলাইন বিধায়কের। কেষ্টর নিশানায় পুলিশ সুপার। মন্তব্যে নারাজ এসপি। 

৯ অগাস্ট নবান্ন অভিযান, সামিল হওয়ার ডাক দিয়ে বিজেপি দফতরে অভয়ার পরিবার। এসইউসি দফতরে গিয়েও আবেদন। 

৫ বছর আগে হলদিয়ায় বেহুঁশ করে মা-মেয়েকে পুড়িয়ে খুন। দোষী সাব্যস্ত ৪ জনের যাবজ্জীবন সাজা তমলুক জেলা আদালতের। 

কলকাতার কাছেই বিরাটিতে জমা জল প্রাণ কাড়ল একরত্তির। খাট থেকে জলে পড়ে শিশুকন্যার মৃত্যু। 

বাড়িতেই জমা জলে ডুবে শিশুর মৃত্যু। নিকাশি নিয়ে আক্রমণের মুখে সিপিএমের ঘাড়ে দায় ঠেলার চেষ্টায় তৃণমূল কাউন্সিলর। প্রাতিষ্ঠানিক খুন, দাবি সুজনের। 

বাইপাস-ভিআইপি রোড থেকে কালীঘাট থেকে সল্টলেক। কলকাতার পথে পথে মরণফাঁদ। বিভিন্ন রাস্তার কঙ্কালসার দশা। প্রাণ হাতে নিয়েই যাতায়াত। 

মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির ছাদের অংশ। ধাক্কায় নড়ে গেল পাশের বাড়ির ভিত। দমদম ক্যান্টনমেন্টেও ভাঙল বাড়ির একাংশ। 

ফের কলকাতায় অগ্নিকাণ্ড। বন্ডেল গেটে দেজ মেডিক্যালের কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢাকল এলাকা। নেভাতে গিয়ে ১ দমকল কর্মী আহত।

ফের আক্রান্ত প্রতিবাদী। বাড়ির সামনে নেশা করায় বাধা, ঠাকুরপুকুরে প্রতিবাদীকে ধারল অস্ত্রের কোপ! থানায় নালিশ আক্রান্তের। 

জিমে গিয়ে আচমকা অসুস্থ। মাত্র ২২ বছর বয়সে মৃত্যু বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, অনুমান চিকিৎসকদের। 

15:14 PM (IST)  •  03 Aug 2025

WB News Live: কাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক তৃণমূলনেত্রীর

কাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক তৃণমূলনেত্রীর। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর থেকে বাঙালি হেনস্থা, একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতে বৈঠক। 

 

14:58 PM (IST)  •  03 Aug 2025

West Bengal News Live: রিজেন্ট পার্ক থানা এলাকায় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, এই আতঙ্কে আত্মহত্যা, দাবি পরিবারের

রিজেন্ট পার্ক থানা এলাকায় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, মিলল সুইসাইড নোট। দিলীপ কুমার সাহা ছোটবেলায় বাংলাদেশ থেকে এসেছিলেন, দাবি পরিবারের। বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, এই আতঙ্কে আত্মহত্যা, দাবি পরিবারের। মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, উল্লেখ সুইসাইড নোটে, খবর পুলিশ সূত্রে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget