এক্সপ্লোর

Potato Price: বাঙালির প্রিয় আলুসিদ্ধেও মূল্যবৃদ্ধির ছ্যাঁকা! দাম বাড়ছে এই সবজির

Potato Price Hike: অসময়ে টানা বৃষ্টির জেরে এবার দাম বাড়ল আলুর! নয়া দাম কত?

সোমনাথ মিত্র, হুগলি: অসময়ে টানা বৃষ্টির (Rain) জেরে এবার দাম বাড়ল আলুর (Potato)। পাইকারি বাজারে বস্তা পিছু আলুর দাম বাড়ল ১৫০ টাকা। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন আলু চাষিরা।                                             

তাঁদের দাবি, যে জমিগুলোতে আলু বসানো হয়ে গেছে, সেই জমির আলু বীজ সমস্তটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর যে জমিতে আলু এখনও বসানো হয়নি, সেখানে চাষ এক সপ্তাহেরও বেশি পিছিয়ে যাবে। এই পরিস্থিতিতে সিঙ্গুরের রতনপুরে পাইকারি বাজারে জ্যোতি আলু বস্তা পিছু বিক্রি হচ্ছে ৮৫০ টাকা করে। চন্দ্রমুখী বিকোচ্ছে বস্তা পিছু ১০৫০ টাকায়।                                        

চাষিদের অনেকেই ঋণ নিয়ে আলু চাষ শুরু করেছিলেন।কিন্তু, বৃষ্টিতে জমি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের।এদিকে,  টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু চাষিরা। নতুন করে বীজ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। শুরু হয়েছে ব্য়াপক কালোবাজারি। সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে ৫১ হাজার হেক্টরের বেশি জমিতে আলু চাষ করা হয়েছিল। কিন্তু, টানা বৃষ্টিতে ৪৬ হাজার হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তৈরি হয়েছে আলুর বীজের আকাল। চাষিদের অবিযোগ, যে আলুর বীজ বস্তা প্রতি ১৪০০-১৫০০টাকায় বিক্রি হত, এখন তার দাম ২৮০০-৪০০০টাকা/বস্তা। তাও সব দোকানে মিলছে না। জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।                                                               

এদিকে, আলুর পাশাপাশি দাম বেড়েছে ডিমেরও। এবার মিগজাউমের প্রভাব পড়ল ডিমের দামে। ফের ঊর্ধ্বমুখী হল ডিমের দাম। কলকাতায় এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। আর এতে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের। 

আরও পড়ুন, সাধারণের মাথায় হাত ! এক লাফে বেড়ে গেল ডিমের দাম

কলকাতার বিভিন্ন বাজারে এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। কিন্তু কেন এই পরিস্থিতি?  ব্যবসায়ীদের বক্তব্য, রাজ্যের পোলট্রি ফার্মগুলি থেকে যে ডিম আসে, তাতে এ রাজ্যের চাহিদা পূরণ হয় না। অতিরিক্ত ডিমের জন্য নির্ভর করতে হয় অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার ওপর। 

কিন্তু, ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিবহণ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় কমেছে জোগান। তার ফলে বেড়েছে ডিমের দাম। পেঁয়াজের দাম আগেই বেড়েছিল। টানা বৃষ্টি জেরে বেড়েছে আলুর দাম। এর মধ্যে ডিমও যদি আয়ত্তের বাইরে চলে যায়, তাহলে খাব কী?  তবে এবার মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আলুর দামও ফের বাড়ল। 

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget