এক্সপ্লোর

PM Narendra Modi: ৭ মার্চ বারাসাতে প্রধানমন্ত্রীর সভা

West Bengal: সন্দেশখালি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আগামী মাসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আর এই আবহে বারাসাতে সভা করতে পারেন তিনি। এমনটাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

কলকাতা: রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ৭ মার্চ বারাসাতে প্রধানমন্ত্রীর সভা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) জানিয়েছেন, সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাতে আসবেন প্রধানমন্ত্রী।

বারাসাতে প্রধানমন্ত্রীর সভা: আপাতত বারাসাতে সভা ঠিক করেছি। সন্দেশখালিতে করতে গিয়ে প্রশাসনের তরফে নানারকম বাধা এসেছে। এই সরকার অগণতান্ত্রিক সরকার। সরকারের গালে থাপ্পড় মারার জন্য প্রধানমন্ত্রী যাচ্ছেন। কোর্ট তো অনেকবার থাপ্পড় মেরেছে। এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি থাপ্পড় মারবে, রাজনৈতিক থাপ্পড়। মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তা কোনওভাবে সহ্য করা যায় না। তার প্রতিবাদ জানাতে, মহিলাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। সন্দেশখালির মা-বোনেদের থাকার বার্তা দিতে যাচ্ছে। 

গত সপ্তাহে তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধর অভিযোগ দায়ের করেন মহিলারা। সন্দেশখালিতে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করে, বিবৃতি দেয় জাতীয় মহিলা কমিশন। সেই সঙ্গে নির্যাতিতাদের বয়ানের ওপর ভিত্তি করে, তৃণমূলের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে তারা।জাতীয় মহিলা কমিশন এক্স হ্য়ান্ডলে লিখেছিল, আমাদের তদন্তকারী দল জানতে পেরেছে, যে পশ্চিমবঙ্গের নির্যাতিতাদের স্থানীয় পুলিশ হুমকি দিচ্ছে, সামনে এসে যৌন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ জানাতে বাধা দিচ্ছে। বিবৃতি জারি করে তারা জানায়, ‘গ্রামের মহিলাদের বিচলিত করার মতো সাক্ষ্য় থেকে, ব্য়াপক ভয় এবং নিয়মে পরিণত হওয়া হেনস্থার ছবিটা পরিষ্কার। নির্যাতিতারা শারীরিক এবং যৌন নির্যাতনের বর্ণনা দিয়েছেন, যা সংগঠিত করেছেন পুলিশ এবং তৃণমূলের সদস্য়রা। যে মহিলারা অত্য়াচারের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতেন, তাদের তৎক্ষণাৎ প্রতিশোধের শিকার হতে হত। যার মধ্য়ে ছিল সম্পত্তি দখল, বাড়ির পুরুষদের গ্রেফতারি এবং নৃশংসতা।’

এদিকে দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে উঠল সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালিতে সন্ত্রাস নিয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব আনলেন অমিত শাহ। সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে। দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পেশ করেন অমিত শাহ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: শিবু হাজরার ৮ দিনের পুলিশ হেফাজত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget