এক্সপ্লোর

Krishna Kalyani Quits BJP:জল্পনার অবসান,  দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী

সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করে দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী

 

 রায়গঞ্জ (উত্তর দিনাজপুর):  জল্পনার অবসান । সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করে দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী । তবে এখনও পর্যন্ত তিনি তৃণমূলে যাচ্ছেন কি না, তা পরিষ্কার করেননি।

এদিন দল ছাড়ার সিদ্ধান্ত জানাতে গিয়ে কৃষ্ণকল্যাণী বলেছেন, যেখানে দেবশ্রী চৌধুরী রয়েছেন, সেখানে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। 

কয়েকদিন আগেও সাংবাদিক বৈঠক করে দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন  কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, ষড়যন্ত্র করে তাঁকে ভোটে হারাতে চেয়েছিলেন দেবশ্রী। অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারিয়ে এখন মানসিক অবসাদে ভুগছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। পাল্টা জবাব দিয়েছিলেন দেবশ্রী চৌধুরী। তিনি বলেছিলেন,  সদ্য বিজেপিতে ঢুকেছেন, আমি ৭ দিন বা ৭ মাসের জন্য দল করি না, ৩২ বছর ধরে সংগঠনটা করছি। আমি জানি কীভাবে সংগঠন করতে হয়।

এদিনও দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন কৃষ্ণকল্যাণী। এদিন তিনি বলেছেন,দীর্ঘদিন ধরে নিজের এলাকায় আসেননি দেবশ্রী চৌধুরী। উনি হঠাৎ করে এসে ছড়ি ঘোরাচ্ছেন, ষড়যন্ত্রের রাজনীতি করছেন। এটা আমি মেনে নিতে পারছি না।   আমি মানুষের পাশে থেকে কাজ করার জন্য রাজনীতিতে এসেছি। কেউ পিছন থেকে ছুরি মারবেন, তা মেনে নিতে পারব না। এজন্য উনি যেখানে রয়েছেন, সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। 

বিজেপির সাংসদের বিরুদ্ধে মুখ খুলতেই দলের পুরোনো সৈনিক কৃষ্ণকল্যাণীকে দলে ফিরতে আহ্বান জানিয়েছিল তৃণমূল।রায়গঞ্জ পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার বলেছিলেন, এতদিন রায়গঞ্জের মানুষ বলতেন, এখন দলীয় বিধায়ক বলছেন, বিজেপিতে থেকে গঠনমূলক কাজ হয় না, বলব তৃণমূলে আসুন।রাজনৈতিক মহলের একাংশের মত, বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আগে থেকেই তৃণমূলে ফেরার রাস্তা চওড়া করতে চাইছিলেন কৃষ্ণ কল্যাণী। আগামী দিনে তিনি কী করেন, সেটাই দেখার। 

উত্তরবঙ্গে  বিজেপি শিবিরে ইতিমধ্যেই ভাঙন ধরিয়েছে তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। এবার কী কৃষ্ণ কল্যাণীও একই পথে? সেদিকেই নজর আপাতত রাজনৈতিক মহলের।

 

 

 

বিস্তারিত আসছে..

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget