এক্সপ্লোর

Ration News: এবার থেকে এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন? নতুন নির্দেশ সরকারের

Ration New System: প্রশাসন সূত্রে খবর, বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি ৯ লক্ষ পরিবার রেশন ব্যবস্থার আওতায় রয়েছে।

কলকাতা: রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থা স্বচ্ছ রাখতে নতুন উদ্যোগ নিল খাদ্য দফতর। এবার থেকে প্রত্যেক উপভোক্তা-পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল ফোন নম্বর নথিভুক্ত করা বাধ্যতামূলক। খাদ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন কার্ডের সঙ্গে ওই সংযুক্তিকরণ হলে তবেই মিলবে চাল-ডাল-সহ রেশন সামগ্রী। 

প্রশাসন সূত্রে খবর, বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি ৯ লক্ষ পরিবার রেশন ব্যবস্থার আওতায় রয়েছে। তারমধ্যে ১ কোটি ৩২ লক্ষ পরিবারের মোবাইল ফোন নম্বর রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত থাকলেও, বাকিদের নেই। 

এবার বাকি ৭৭ লক্ষ পরিবারকেও খাদ্য দফতরের জেলা দফতর বা স্থানীয় রেশন অফিসে গিয়ে নথিভূক্ত করতে হবে মোবাইল ফোনের নম্বর। প্রশাসন সূত্রে খবর, রেশন তোলার সঙ্গে সঙ্গে উপভোক্তার দেওয়া নম্বরে চলে যাবে ওজন-সহ সমস্ত হিসেব। সামগ্রিকভাবে গোটা বিযয়টির ওপর নজর রাখবে খাদ্য দফতর। 

আরও পড়ুন, রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন

এদিকে কিছুদিন আগে 'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এখন থেকে সপ্তাহে চারদিন 'দুয়ারে রেশন'  পৌঁছে দিতেই হবে ডিলারদের, খাদ্য দফতরের তরফে দেওয়া হল নির্দেশ। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন চলাকালীন বন্ধ থাকবে সংলগ্ন এলাকার ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকান। সপ্তাহের বাকি দিনগুলোতে অবশ্য রেশন দোকান থেকেই খাদ্যসামগ্রী বিক্রি করতে পারবেন ডিলাররা। পাশাপাশি শনি ও রবিবার খোলা রাখতেই হবে রেশন দোকান। 

অন্যদিকে, সম্প্রতি রেশনবণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউটেন্ট শান্তনু ভট্টাচার্য। পাশাপাশি গ্রেফতার ২ চালকল মালিক হিতেষ চান্ডক এবং সুব্রত ঘোষ। ইতিমধ্যেই তাঁদের সিজিও কমপ্লেক্সে ED-র দফতরে আনা হয়েছে। এর মধ্যে হিতেষ চান্ডকের হাওড়ায় চালকল রয়েছে, অন্যদিকে সুব্রত ঘোষের হুগলিতে রয়েছে চালকল। ED সূত্রে দাবি, তাদের মিলের মাধ্যমে বছরের বছর পর ধরে রেশনের সামগ্রী বিক্রি করা হয়েছে। সম্প্রতি এই চালকলের মালিকদের মিলে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়। গতকাল গভীর রাত পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার করা হয় তাঁদের। ED- সূত্রে দাবি, ধৃতদের আজ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget