এক্সপ্লোর

RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের আরেক সদস্য রাজীব পাণ্ডের কথায়, 'কোনভাবে হ্যান্ডলিং এর সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কনটামিনেটেড করা হয়েছে।'

সন্দীপ সরকার, কলকাতা: আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের ডিএনএ নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে? সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টকে হাতিয়ার করে এই প্রশ্নই তুলছেন চিকিৎসকদের একাংশ। সূত্রের খবর, ইতিমধ্যেই এই DNA প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই। 


আর জি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বিতর্ক পিছু ছাড়ছে না। এবার নিহত চিকিৎসকের ডিএনএ রিপোর্ট নিয়েও উঠছে প্রশ্ন। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টে বলা হয়েছে, DNA-র যে নমুনা পাঠানো হয়েছিল তা 'হাইলি কন্ট্যামিনেটেড' অর্থাৎ তা একেবারেই যথাযথ ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, নমুনা সংগ্রহের সময় কোনও ভুলভ্রান্তি হলে, তার সঙ্গে অন্য কিছু মিশে নমুনা দূষিত হতে পারে।

ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস বলেন, 'আমরা যখন ডিএনএ নমুনা নেই তখন অনেক সতর্কতা নিতে হয়। লালার নমুনা নিলে সেটা স্টেরাইল হতে হবে। যদি আমরা ব্লাড নিয়ে ব্লটিং পেপারে দিই, তখন গ্লাভস পড়তে হবে পিওর। যাতে ময়লা বা আমাদের শরীরের কোন অংশ ওতে ট্রান্সফার না হয়ে যায়। তখন কার জিন কার ডিএনএ বলা খুব কঠিন হয়ে যায়।' 

রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ-খুনের মতো ভয়ঙ্কর ঘটনায় এমন গাফিলতি কীভাবে হতে পারে? তাহলে কি রিপোর্ট বিকৃত করতে নমুনায় ইচ্ছাকৃতভাবেই অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন চিকিৎসকদেরই একাংশ। 

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স- এর সদস্য সুবর্ণ গোস্বামী বলেন, 'ওখানে একাধিক লোকের স্যাম্পেল দিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছে করে ওখানে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে, যাতে আলাদা করা না যায়, ভিকটিম এবং একিউজড বা একিউসদের নমুনা যাতে বুঝতে না পারা যায়, এবং যাতে ডিএনএ প্রফাইলিং না করা যায়। এইজন্য intensional contamination এর চান্স বেশি। যারা পেশাদার তারা নমুনা নিতে গিয়ে কন্টামিনেট করে দেওয়ার চান্স খুব আন লাইকলি।' 

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের আরেক সদস্য রাজীব পাণ্ডের কথায়, 'কোনভাবে হ্যান্ডলিং এর সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কনটামিনেটেড করা হয়েছে। এর জন্যই ফারদার ইনভেস্টিগেশন দরকার।' 

CFSL-এর পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নিহত চিকিৎসকের শরীরের একটি অংশ থেকে নেওয়া নমুনার সঙ্গে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের লালারসের নমুনা মিলে গেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই DNA প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget