এক্সপ্লোর

Ration Scam: রেশন দুর্নীতির কালো টাকায় সোনা কিনে পাচার বিদেশে? পিছনে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক?

ED On Barik Biswas : রেশন দুর্নীতির তদন্তে, এবার, ইডির স্ক্য়ানারে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস...

সমীরণ পাল, হিন্দোল দে ও রঞ্জিত হালদার, উত্তর ২৪ পরগনা: রেশন দুর্নীতির টাকায় সোনা কিনে বিদেশে পাচার ? পিছনে কি রয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাস? এবার বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়িতে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।

বসিরহাটের সংগ্রামপুরে তাঁর প্রাসাদোপম বাড়ি, রাজারহাটের একই আবাসনে দু’-দুটি ফ্ল্যাট। একাধিক দামি গাড়ি রয়েছে তাঁর। তিনি একাধিক রাইস মিলের মালিক বলে দাবি। রেশন দুর্নীতির তদন্তে, এবার, ইডির স্ক্য়ানারে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। এদিন সকালে বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়ি, অফিস এবং রাইস মিলে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 
 অন্য়দিকে, রাজারহাটেও, বারিকের ২টি ফ্ল্য়াট, এমনকী গাড়িতেও চলে তল্লাশি অভিযান। 

ED সূত্রে খবর, এই আবাসনের ৫ তলায় একটি ফ্ল্য়াটে পরিবার নিয়ে থাকেন বারিক বিশ্বাস। আর ৪ তলাতেও রয়েছে বারিকের আরেকটি ফ্ল্য়াট। যেখানে থাকেন তাঁর পরিচারক, গাড়িচালক ও নিরাপত্তারক্ষীরা। রেশন দুর্নীতির টাকাতেই বারিকের প্রতিপত্তি? এর আগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বারিক বিশ্বাসকে। সোনা পাচারেও তাঁর নাম জড়ায়। এক্ষেত্রে, রেশন দুর্নীতির কালো টাকায়, সোনা কিনে বিদেশে পাচার করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে ED সূত্রে খবর। 

এদিকে, শুধু রাজারহাট, বসিরহাট নয়, বারিকের রাইস মিলের শিকড় দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বলে ED সূত্রে খবর।মঙ্গলবার, ভাঙড়ের যে রাইস মিলে ED আধিকারিকরা তল্লাশি চালান। যে রাইস মিলটি তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গির আলমের রাইস মিল নামে পরিচিত ছিল, ২০২১ পর্যন্ত সেই রাইসমিলের অন্য়তম মালিক ছিলেন এই বারিক বিশ্বাস। যদিও পরবর্তীতে এই মিলটি দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফ নুরকে বিক্রি করে দেওয়া হয় বলে দাবি।

ক্য়ানিং পূর্ব তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, এই মিলগুলো কারা বিক্রি করছে আর কারা শেয়ার নিচ্ছে, এসব তো আমাদের জানা নেই। এসবের মধ্য়েই থাকি না। এখন তো শুনছি ওই শেয়ারটা পাপ্পু দা বিক্রি করে দিয়েছে। এদিন সকাল থেকেই খোঁজ নেই বারিক বিশ্বাসের। তাঁর ২টো মোবাইল ফোনই সুইচড অফ রয়েছে বলে দাবি। 

আরও পড়ুন, ১৮টি অভিযোগ, বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব শুভেন্দুর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget