এক্সপ্লোর

Cyclone Remal: বঙ্গে ঢুকল অতি শক্তিশালী সাইক্লোন রেমাল, ১ ঘণ্টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু

Cyclone Remal Updates: এই মুহূর্তে উপকূল এলাকায় ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়। ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি।

কলকাতা: ভয়ঙ্কর আয়লা, ধংসাত্মক আমফান, ইয়াসের পর এবার আতঙ্কের নাম রেমাল (Cyclone Remal)। সময় যত কমছে, ততই যেন উপকূলের বুকে কাঁপন ধরাচ্ছে অতিশক্তিশালী এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের কাউন্টডাউনের মধ্যেই এবার বঙ্গে ঢুকল রেমাল। কয়েক ঘণ্টার মধ্যেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।                                           

ইতিমধ্যেই উপকূলে ৯০-১০০ কিমি বেগে ঝড় বইতে শুরু করেছে।  আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল'। ১ ঘণ্টার মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে উপকূল এলাকায় ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়। ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব ১২৫ কিলোমিটার। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দূরে রেমাল। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ১৩৫ কিলোমিটার। 

রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই উথালপাথাল শুরু হয়েছে এ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলোতে। ফুঁসছে বিদ্যাধরী। দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনাতেও। হিঙ্গলগঞ্জের লেবুখালিতে ইছামতী নদীতে জলস্তর বেড়ে চলায় রবিবার সকাল সাড়ে ১১টাতেই বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। শেষ ভেসেল ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন, ৩ ঘণ্টার মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল, ফুঁসছে সমুদ্র, ঝোড়ো হাওয়ার গর্জন 

অন্যদিকে, ঝড়ের মধ্যে সিঁদূরে মেঘ দেখছে সন্দেশখালির বেড়মজুর ২ নম্বর পঞ্চায়েতের হালদার পাড়া এলাকা বাসিন্দারা। দুর্যোগে ফুঁসছে বিদ্যাধরী। দুর্বল হয়ে পড়েছে মাটির বাঁধ। বাঁধ বাঁচাতে গ্রামবাসী নিজেরাই হাতে তুলে নিয়েছে কোদাল। 

রেমালের প্রভাবে কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা।                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget