এক্সপ্লোর

Siliguri News: বেআইনি নির্মাণের অভিযোগ তুলতেই হুমকি! চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন পুলিশ-কর্তার

West Bengal News: প্রাক্তন পুলিশ কর্তার অভিযোগ, দুই বাড়ির মাঝে কমন পাঁচিলের ওপর বেআইনি নির্মাণের কাজ শুরু করেছেন প্রতিবেশী।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) বেআইনি নির্মাণের (Illegal Construction) অভিযোগ তুলে প্রাণনাশের হুমকি, হেনস্থার শিকার হতে হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন পুলিশ-কর্তা। 

কী অভিযোগ? 

অবসর নেওয়ার আগে অভিজিৎ সাহা ছিলেন শিলিগুড়ি কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। প্রাক্তন পুলিশ কর্তার অভিযোগ, দুই বাড়ির মাঝে কমন পাঁচিলের ওপর বেআইনি নির্মাণের কাজ শুরু করেছেন প্রতিবেশী। এই নিয়ে শিলিগুড়ি পুরসভা, থানা থেকে শুরু করে টক-টু-মেয়র অনুষ্ঠানে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। শুধু তাই নয়, এই নিয়ে নালিশ জানানোর পর থেকেই হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রাক্তন DSP. খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই নিজের শহরেই আতঙ্কিত প্রাক্তন পুলিশ-কর্তা।                                                 

কী হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর? 

দিনকয়েক আগে বেআইনি নির্মাণ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর এবার বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ প্রাণনাশের হুমকির শিকার হতে হচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন পুলিশ কর্তা। এর আগে গত সপ্তাহে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, "পুকুর জলাশয় ভরাট হলে, সঙ্গে সঙ্গে অ্য়াকশন নিতে হবে। ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যতবড় নেতারই হোক, আর যতবড়ই পুলিশ বা অফিসাররা এরমধ্য়ে জড়িত থাকুক না কেন। অবৈধ নির্মাণ চলছে তো চলছেই। আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে। এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না। এমনকী ইচ্ছামতো বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের।''

এদিকে এদিন অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা যায় হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। বেআইনি নির্মাণের অভিযোগে ইটবৃষ্টি, বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়। বন্দুক নিয়ে দুষ্কৃতী-তাণ্ডবের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয়দের দাবি, এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে দুই পাড়ার বিবাদে আজ সকালে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকড়া। বোমাবাজি ও গুলিও চলে বলে অভিযোগ। ঘটনায় ৩ জন আহত হন। ঘটনাস্থলে যায় পুলিশ, র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। কী নিয়ে গন্ডগোল, খতিয়ে দেখা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: North Bengal Weather: উত্তরে বিপর্যস্ত জনজীবন, তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget