এক্সপ্লোর

North Bengal Weather: উত্তরে বিপর্যস্ত জনজীবন, তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি

West Bengal News Update: তিস্তায় জলস্ফীতির কারণে আজ সকালে গজলডোবা ব্যারাজ থেকে ২৬০০ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি (North Bengal Weather)। জলপাইগুড়ির (Jalpaiguri) দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। 

আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গে সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গতকাল রাত থেকে জলপাইগুড়ির সমতলে বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার। শহরের বেশ কয়েকটি ওয়ার্ড ও আসাম মোড়ের মুণ্ডাবস্তি এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকেছে। তিস্তায় জলস্ফীতির কারণে আজ সকালে গজলডোবা ব্যারাজ থেকে ২৬০০ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে।                             

উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া

  • রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি। অতিভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। 
  • সোমবার ১ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি মালদা জেলাতে।
  • মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের ৫ জেলা সহ মালদা এবং দুই দিনাজপুরে সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

আজ রবিবার, দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। আজ বীরভূম,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে। অন্যদিকে, গতকাল রাতে ফের কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ২৯ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় বন্ধ রয়েছে যান চলাচল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: প্রবল বর্ষণের পূর্বাভাস বঙ্গে, ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget