এক্সপ্লোর

West Bengal SIR: SIR পর্বে 'বিশৃঙ্খলা' ! সুপ্রিম-নির্দেশ মনে করিয়ে রাজ্যকে কড়া বার্তা নির্বাচন কমিশনের 

West Bengal SIR Row: সুপ্রিম কোর্টের নির্দেশ পুনরায় স্মরণ করিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যকে দেওয়া হল কড়া বার্তা।

West Bengal SIR: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ স্মরণ করিয়ে রাজ্যকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। এসআইআর পর্বে আইনশৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না। বিশৃঙ্খলা এবং গাফিলতিতে কড়া পদক্ষেপ নিতে হবে। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এসআইআর- এর জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করতে হবে। গ্রামাঞ্চলে ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, মহকুমা অফিসে শুনানির নথি জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। শহরাঞ্চলে ওয়ার্ড অফিস বা সরকারি ভবনে শুনানির ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ পুনরায় স্মরণ করিয়ে দিল নির্বাচন কমিশন। 

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে পাওয়া গিয়েছে একের পর এক বিশৃঙ্খলার খবর। আইনশৃঙ্খলার অবনতি হয়েছে একাধিক জেলায়। সেই ধারা অব্যাহত রয়েছে এসআইআর- এর শুনানি পর্বেও। কোথাও বিডিওদের অফিসের সামনে চলছে বিক্ষোভ। কোথাও ডিএম অফিসের সামনে চলছে ধর্না। শুধু অবস্থান বিক্ষোভেই সীমিত নেই, অবাধে চলেছে ভাঙচুরও। আর এইসব ক্ষেত্রে রাজ্যকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি দেওয়া হয়েছে আরও অনেক কড়া বার্তা। 

এস আই আর নিয়ে আজ বুধবারও স্বরূপনগর বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। রাস্তা অবরো করা হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। স্বরুপনগর ব্লকের স্বরূপনগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ, এসআইআর- এর কাজ সঠিক পদ্ধতিতে হচ্ছে না, বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, সাধারণ খেটে খাওয়া মানুষকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে। আর তারই প্রতিবাদে স্বরূপনগর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গ্রামবাসীদের নিয়ে বিডিও অফিসের সামনে বাইক, ফেস্টুন, ব্যানার এবং দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয় আজ। এই বিক্ষোভের পরে উত্তেজিত দলের কর্মী-সমর্থকরা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ধস্তাধস্তি শুরু হয়ে যায় দু'পক্ষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী আসে এলাকায়। এই গোটা ঘটনার জেরে বিডিও অফিসের সামনের রাস্তায় এবং আশপাশে এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। 

এর আগে ডেডলাইন দিয়ে মুখ্যসচিবকে কড়া চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় গরমিল বিতর্কে ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। কেন দফতর নির্দেশ কার্যকর করেনি, সেই বিষয়ে রিপোর্ট দিতে বলেছে কমিশন। 'কমিশনকে না জানিয়ে কীভাবে বিভাগীয় তদন্তের নির্দেশ?' ERO, AERO-র বিরুদ্ধে FIR-নির্দেশ প্রত্যাহারের আবেদন রাজ্যের। কমিশনকে না জানিয়ে রাজ্যের ৪ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। 'সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনের সঙ্গে পরামর্শ বাধ্যতামূলক'। 'কমিশনের সঙ্গে আলোচনা না করেই FIR-এর বদলে বিভাগীয় তদন্ত'। 'রাজ্যের নেওয়া সিদ্ধান্ত অবৈধ', মুখ্যসচিবকে চিঠি নির্বাচন কমিশনের। এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয়, জানিয়েছে নির্বাচন কমিশন। 'যারা এই ভুল করেছেন, তাদের লিখিত ব্যাখ্যা দিতে হবে', ২৪ জানুয়ারি, বিকেল ৫টার মধ্যে বিভাগীয় তদন্তের নথি পেশের নির্দেশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget