এক্সপ্লোর

SIR News: 'আমি জানি না আমি মৃত কি না, কিন্তু আমি তো সশরীরে জীবিত একদম', বেহালা পশ্চিমে ফর্মই না পাওয়ার অভিযোগ বহু ভোটারের

SIR Draft: কেউ আবার জীবিত থাকা সত্ত্বেও ফর্ম আসেনি। মৃত ভোটারের লিস্টে নাম চলে যাওয়ার আশঙ্কা ২৩ ভোটারের।

কলকাতা : এনুমারেশন ফর্ম বিলি। সেই ফর্মে তথ্য জমা পড়ার পর SIR-এর খসড়া তালিকাও প্রকাশ হয়ে গেল আজ। অথচ, এখনও বিচিত্র সব অভিযোগ সামনে আসছে। এই যেমন, বেহালা পশ্চিমে ফর্মই না পাওয়ার অভিযোগ তুলেছেন একাধিক ভোটার। কেউ বলছেন, '২০২৫-র তালিকায় নাম আছে, তাও আসেনি এনুমারেশন ফর্ম।' কেউ আবার জীবিত থাকা সত্ত্বেও ফর্ম আসেনি। মৃত ভোটারের লিস্টে নাম চলে যাওয়ার আশঙ্কা ২৩ ভোটারের। ২০ জন ভোটারের সমস্যা উল্লেখ করে ERO-কে চিঠি দিয়েছেন মেয়র পারিষদ। 

অভিযোগকারী ভোটার সুজিত নাগ চৌধুরী বলেন, "২০০২-তে আছে, ২০২৫-এও আছে। এবার ফর্মই পাইনি। আমার-আমার স্ত্রীর ছিল, আমাদের কারো আসেনি। আমি জানি না আমি মৃত কি না, কিন্তু আমি তো সশরীরে জীবিত একদম। ফর্মই পাইনি, তো ফিলআপ করব কী করে !" অপর এক অভিযোগকারী ভোটারের ছেলে গৌর পাল বলেন, "মায়ের ফর্ম আসেনি। মা-কে মৃত দেখিয়েছে। আর বাবা মারা গেছেন। বাবার ফর্মটা এসেছে। সেটা আমরা বিএলও-র হাতে ফিলআপ করে তুলে দিয়েছি। মানে, মৃত বলে যেভাবে তথ্য দিত হয় সেভাবে। সঙ্গে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। বাকি পরিবারের সবার এসেছে। খালি মা-কে মৃত দেখিয়ে দিয়েছে। আমার এসেছে। জমা করেছি। পরিবারের সকলের জমা করেছি। শুধু মা বাদ দিয়ে।" অভিযোগকারিণী ভোটার অন্নপূর্ণ পাল বলেন, "আমার তো নাম আসেনি। আমার তো সেই চিন্তা করে করে শরীর খারাপ হয়ে যাচ্ছে খুব। কেন আসছে না ! সবার এল, আর আমার কেন এল না ? আমাকে মৃত ঘোষণা করল কেন ?" 

এদিকে পশ্চিমবঙ্গ SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইন্সটিটিউশনে কর্তব্যরত এক BLO বলেন, "কারো নাম বাদ যায়নি সেভাবে। এরকম যদি কেউ থাকেন, যে তাঁরা ফর্ম দেননি, সেক্ষেত্রে তাঁর নাম বাদ গিয়েছে। কিন্তু, কেউ যদি ফর্ম জমা করে থাকেন, তাহলে সেই নাম বাদ যাওয়ার কোনও কারণ নেই। হয় জমা দেননি, বা মারা গিয়েছেন...এই ২ ক্যাটেগরি ছাড়া প্রত্যেকের নাম আছে"। যদি নাম না থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কী ? BLO বলেন, "নাম না থাকলে ফর্ম ৬ দিয়ে নতুন করে আবেদন করতে হবে। কোনও কারণে হয়তো ফর্ম জমা করা হয়নি, বাইরে ছিলেন। তাঁরা আবার নতুন করে আবেদন করবেন ফর্ম 6 দিয়ে। আর যাদের নাম আছে তাঁদের কোনও সমস্যা নেই। যদি কারো সমস্যা থাকে, তাঁদের পরবর্তীকালে Enquiry-তে ডাকা হবে। সেটার বিস্তারিত তথ্য এখনও আমাদের কাছে নেই। "

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'CPM-এর বইয়ের স্টলে বিবেকানন্দের বই পাওয়া যায় না', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা জবাব সিপিএম নেতা শতরূপ ঘোষের
'CPM-এর বইয়ের স্টলে বিবেকানন্দের বই পাওয়া যায় না', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা জবাব সিপিএম নেতা শতরূপ ঘোষের
Surandranath Law College: 'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
Fake Doctor: বিহারের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আদায়, তারপর চিকিৎসক হিসেবে চুটিয়ে প্র্যাকটিস, মারাত্মক অভিযোগ, তদন্তে স্বাস্থ্য দফতর
বিহারের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আদায়, তারপর চিকিৎসক হিসেবে চুটিয়ে প্র্যাকটিস, মারাত্মক অভিযোগ, তদন্তে স্বাস্থ্য দফতর
Abhishek Banerjee PA Sumit Roy: অভিষেকের PA সুমিতের অফিসে দুর্নীতির টাকা পৌঁছে দিতেন প্রাক্তন TMC MLA সুজয় হাজরা, শালবনি জমি জালিয়াতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি CID- র
অভিষেকের PA সুমিতের অফিসে দুর্নীতির টাকা পৌঁছে দিতেন প্রাক্তন TMC MLA সুজয় হাজরা, শালবনি জমি জালিয়াতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি CID- র

ভিডিও

BRICS Summit 2026:
BRICS Summit 2026: ব্রিকসের মঞ্চে 'জয় হো', মোদি, Xi Jinping, পুতিন 'পাওয়ার শো' | Putin | PM Modi
SBI News: অনুষ্ঠিত হল SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন
CIMA Art Gallery: সাধারণ মানুষের নাগালে শিল্পকলা, সিমা গ্যালারিতে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget