এক্সপ্লোর

SPY Arrest : পর্ন সাইটের মাধ্যমে গুপ্তচরদের নেটওয়ার্ক ! টোটোচালক সেজে ঘুরে তথ্য সংগ্রহ, গ্রেফতার ব্যক্তির থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য

Porn Sites used for Spy network:বিভিন্ন পর্ন ওয়েব সাইটের মাধ্যমে বন্ধুত্ব হওয়া মহিলাদের নিয়ে একটি হোয়াটস্অ্যাপ গ্রুপ তৈরি হয়।সেখানে গুড্ডুকে ভারতীয় সেনার গোপন তথ্য সংগ্রহ করতে বিপুল টাকার টোপ দেওয়া হয়

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : টোটোচালক সেজে এলাকায় ঘুরে বেড়িয়ে সংগ্রহ করত ভারতীয় সেনার গোপন তথ্য! নিউ জলপাইগুড়ি থেকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত ব্যক্তিকে জেরায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এই কাজের জন্য অনলাইনে টাকাও পৌঁছে যেত তার অ্যাকাউন্টে, দাবি রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে।

পর্ন সাইটে গুপ্তচরদের নেটওয়ার্ক !

পর্ন সাইটের মাধ্যমে চলত গুপ্তচরদের নেটওয়ার্ক! সেনাবাহিনীর তথ্য পাচার করলে টাকা আসত অনলাইনে। পাক গুপ্তচর সন্দেহে ধৃতকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি রাজ্য পুলিশের এসটিএফ (West Bengal Police Special Task Force) সূত্রে। বুধবার নিউ জলপাইগুড়ি থেকে গুড্ডু কুমার নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

কে এই গুড্ডু ?

রাজ্য পুলিশের STF সূত্রে খবর, বিহারের একটি কলেজে অঙ্ক নিয়ে স্নাতক স্তরে ভর্তি হয় গুড্ডু। কিন্তু, গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি। এরপর নয়ডায় লেবার কন্ট্রাকটরের কাজে যোগ দেয় সে। লকডাউনের সময় বিহারে গ্রামের বাড়িতে ফিরে আসে । তখনই গুপ্তচর নেটওয়ার্কে যুক্ত হয় সে।

কীভাবে গুপ্তচর নেটওয়ার্কে যোগাযোগ ?

কিন্তু, কীভাবে এই নেটওয়ার্কে যুক্ত হল গুড্ডু? গোয়েন্দা সূত্রে দাবি, জেরায় তাঁরা জানতে পেরেছেন, ধৃত গুড্ডু কুমারের অভ্যেস ছিল বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে পর্ন দেখা। সেইসব সাইটের মাধ্যমে বন্ধুত্ব হওয়া মহিলাদের নিয়ে একটি হোয়াটস্অ্যাপ গ্রুপ তৈরি হয়। সেখানেই গুড্ডুকে ভারতীয় সেনার গোপন তথ্য সংগ্রহ করতে বিপুল টাকার টোপ দেওয়া হয়। এইভাবে পর্ন সাইটকে কাজে লাগিয়ে গড়ে ওঠে গুপ্তচরদের নেটওয়ার্ক। 

টোটোচালকের আড়ালে গুপ্তচরবৃত্তি

এরপরই শিলিগুড়িতে গিয়ে টোটোচালক সেজে ঘাঁটি গেড়ে বসে গুড্ডু। সুকনা থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতে সেনার গতিবিধি জেনে তা পাচারের কাজ করত সে। গোয়েন্দা সূত্রে আরও দাবি, অনলাইনে টাকা ঢুকত ওই ব্যক্তির অ্যাকাউন্টে। বৃহস্পতিবার ধৃতকে সঙ্গে নিয়ে তার ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়।সেখান থেকে কিছু সিম কার্ড উদ্ধার করেছেন এসটিএফের গোয়েন্দারা।

এর আগে ২৩ সেপ্টেম্বর কালিম্পঙ থেকে পাক গুপ্তচর সন্দেহে পীর মহম্মদ নামে একজনকে গ্রেফতার করে এসটিএফ। এবার শিলিগুড়িতে একই সন্দেহে ধৃত গুড্ডু কুমার। ধৃত দুজনের মধ্যে কি কোনও যোগ রয়েছ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন- বোমা ফেটে ঝলসে গেল শরীর, ৮ বছরের ২ শিশু গুরুতর জখম বীরভূমে, পঞ্চায়েত ভোটের আগে ফের বারুদের আস্ফালনে চিন্তা

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget