এক্সপ্লোর

Birbhum Blast : বোমা ফেটে ঝলসে গেল শরীর, ৮ বছরের ২ শিশু গুরুতর জখম বীরভূমে, পঞ্চায়েত ভোটের আগে ফের বারুদের আস্ফালনে চিন্তা

Bomb Explosion : আবার বোমা-বারুদের আস্ফালন। আবার রক্তাক্ত হল শৈশব। মানিকচক, সাঁইথিয়া, কাঁকিনাড়ার পর এবার বীরভূমের মাড়গ্রাম। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বীরভূমে (Birbhum) ফের বোমা বারুদের আস্ফালন। বোমা ফেটে গুরুতর জখম হয়েছে ৮ বছরের ২ শিশু। ঝলসে গেছে শরীর। পরিবারের দাবি, বোমা নয়, বাজি ফেটে বিস্ফোরণ। যদিও পুলিশ জানিয়েছে, বোমা ফেটেই ঘটেছে মারাত্মক এই ঘটনা।

আবার রক্তাক্ত শৈশব

আবার বোমা-বারুদের আস্ফালন। আবার রক্তাক্ত হল শৈশব। মানিকচক, সাঁইথিয়া, কাঁকিনাড়ার পর এবার বীরভূমের মাড়গ্রাম। বোমা ফেটে মারত্মক জখম হল ২ ভাই। বীভৎসভাবে পুড়ে গেছে ছোট্ট দুটো শরীর। বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামারবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই।                                                                                                                                                                                                   

দুজনেরই বয়স ৮ বছর। শুক্রবার সকালে বাড়ির দোতলার এই অংশে বসে খেলছিল দুই ভাই। বল ভেবে হাত দেয় বোমায়, তখনই আচমকা বিস্ফোরণ। সবাই দৌড়ে এসে দেখে, ঝলসে গেছে দুটো শরীর। পুড়ে গেছে মুখ। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয় দুই বালককে। অবস্থার অবনতি হওয়ায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্য়াল কলেজে। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই ভাই। 

বাজি-বোমা তরজা

এদিকে, বোমা বিস্ফোরণের দাবি মানতে নারাজ দুই শিশুর আত্মীয়রা। তাঁদের দাবি, বোমা নয়, চকোলেট বোম ফেটে আহত হয়েছে দুই ভাই। বিস্ফোরণের জেরে বাড়িতে বড় ফাটল ধরেছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুতলি দড়ি। তারপরেও বোমা নয়, বাজি ফেটেই দুর্ঘটনা বলে দাবি করছে আহত বালকের পরিবার। 

গত মাসের ১৫ তারিখ বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হন আরও এক কিশোর। পঞ্চায়েত ভোটের আগে, বীরভূমের আরেক তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্ফোরণ। মারাত্মক জখম হয়েছে ৮ বছরের দুই ভাই। এদিকে, মাড়গ্রামের ঘটনায় বীরভূম পুলিশ সুপার জানিয়েছেন, বাজি নয়, বোমা ফেটেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাড়ির মালিক জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন- উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, এক বছরের জন্য সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
BJP News: ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভায় মনোনয়ন পেশ, উপস্থিত মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভা
৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভায় মনোনয়ন পেশ, উপস্থিত মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভা
TMC Bank Account:
"তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি", আদালতে সওয়াল ED-র, "আদালতের নির্দেশ অনুযায়ী.."
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget