এক্সপ্লোর

Tab Scam West Bengal : TMC নেতার ছেলের পর ট্যাব কেলেঙ্কারিতে জালে মালদার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধার

এজেন্টের বিরুদ্ধে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নথি ও ল্যাপটপ।

করুণাময়. সিংহ, মালদা : ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মালদার তৃণমূল নেতার ছেলের। বৃহস্পতিবারই বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তাঁর সাইবার ক্যাফে থেকেই উদ্ধার হয়েছে একাধিক পেন ড্রাইভ, ল্যাপটপ। মিলেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নামে রাবার স্ট্যাম্প। যদিও ছেলের ট্যাব কেলেঙ্কারি-যোগ অস্বীকার করেছেন শাসক-নেতা। প্রতারণা চক্রের নাগাল পেতে SIT গঠন করেছে মালদা জেলা পুলিশ। এবার সেই মালদা থেকেই গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক। 

ট্যাব কেলেঙ্কারিতে বারবার বেরিয়ে আসছে উত্তরবঙ্গ যোগ। এবার মালদা থেকে গ্রেফতার করা হল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পদস্থ গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধারকে। বৃহস্পতিবারই তাঁকে গ্রেফতার করেছে  পূর্ব বর্ধমান জেলার পুলিশ। ধৃত সুব্রত বসাক বৈষ্ণবনগরের চকসেহেরদি গ্রামের বাসিন্দা। এই নিয়ে ট্যাবকাণ্ডে মালদা থেকে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬।

পুলিশ সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এজেন্টের বিরুদ্ধে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নথি ও ল্যাপটপ। এর আগে চকসেহেরদি গ্রামের বাসিন্দা কম্পিউটার শিক্ষক রকি শেখ ও সাইবার ক্যাফের মালিক পিন্টু শেখকেও ট্যাব-প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এজেন্ট, সাইবার ক্যাফের মালিকরা গ্রেফতার হওয়ায় তদন্তকারীরা নিশ্চিত, নেটওয়ার্ক তৈরি করেই ট্যাব-প্রতারণার কাজ চলত। 

পুলিশ সূত্রে খবর, ট্যাব-প্রতারণাকাণ্ডে মালদা জেলায় ৫টি FIR দায়ের হয়েছে। ফ্রিজ করা হয়েছে ১৮১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রতারণা চক্রের নাগাল পেতে SIT গঠন করেছে মালদা জেলা পুলিশ। 

এরই মধ্যে ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মালদার এক তৃণমূল নেতার ছেলের।  বৈষ্ণবনগর থেকে শ্রবণ সরকার নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ। ধৃতের বাবা কালিয়াচক ৩ নম্বর ব্লকের তৃণমূলের SC সেলের ব্লক সভাপতি এবং মা মহিলা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি।  পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতার ছেলের একটি সাইবার কাফে রয়েছে।  সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে পেন ড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক ও তৃণমূল পরিচালিত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে রাবার স্ট্যাম্প।  যদিও ছেলের ট্যাব-প্রতারণা যোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। জিতেন্দ্রনাথ সরকারের দাবি, ছেলে অতি সৎ। তার কাছে অর্থও নেই, কোনও ব্যাঙ্ক ব্যালান্সও নেই।  

আরও পড়ুন :

এক ছাত্রীর ট্যাবের টাকা গেল প্রাক্তন ছাত্রীর অ্যাকাউন্টে ! নাম এক হওয়াতেই এত বড় ভ্রান্তি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR
West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget