এক্সপ্লোর

Tab Scam In West Bengal : এক ছাত্রীর ট্যাবের টাকা গেল প্রাক্তন ছাত্রীর অ্যাকাউন্টে ! নাম এক হওয়াতেই এত বড় ভ্রান্তি?

নাম ভ্রান্তিতে এক পড়ুয়ার টাকা চলে গেল অন্য পড়ুয়ার কাছে। আর তারপর সেই টাকা উদ্ধার করে নিয়ে এল পুলিশ ! 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : জেলায় জেলায় ট্যাব-প্রতারণার জাল। একের পর এক জেলা থেকে জমা পড়ছে অভিযোগ। কোথাও কোথাও একদল পড়ুয়া টাকা পাচ্ছেন না। কারও কারও অ্যাকাউন্টে আবার দুবার টাকা জমা পড়েছে। ট্যাব কেলেঙ্কারিতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কীভাবে পাতা হয়েছে ট্যাবের টাকা হাতানোর জাল, তা জেনে কপালে চোখ ওঠার জোগাড়। আর এবার একই নামের অন্য পড়ুয়ার কাছে চলে গেল টাকা।অর্থাৎ নাম ভ্রান্তিতে এক পড়ুয়ার টাকা চলে গেল অন্য পড়ুয়ার কাছে। আর তারপর সেই টাকা উদ্ধার করে নিয়ে এল পুলিশ ! 

ট্যাবের টাকা ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এমন অভিযোগ নতুন নয়। এবার বীরভূমের কীর্ণাহার বালিকা বিদ্যালয়ের এক পড়ুয়াঅভিযোগ জানায়, সে ট্যাব-এর টাকা পায়নি। খোঁজখবর নিয়ে জানা যায়, তার বরাদ্দ টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। দুই ছাত্রীর নামই চৈতালি হাজরা। নাম এক হওয়ায় এই বিভ্রাট ! 

কিন্তু আশ্চর্যের এখানেই শেষ নয়। যে ছাত্রীর অ্যাকাউন্টে গিয়েছে সে অনেকদিন আগেই স্কুল ছেড়ে চলে গিয়েছে। এমনকী তার বিয়েও হয়ে গিয়েছে। কিন্তু টাকা উদ্ধার তো করতে হবে। তাই স্কুল কর্তৃপক্ষ সাহায্য চায় পুলিশের। জেলায় জেলায় যেভাবে ট্যাবের টাকা চুরির চক্র ধরা পড়ছে , তাতে তৎপর হয়েছে পুলিশ। তাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ পৌঁছায় ওই প্রাক্তন ছাত্রীর বাড়ি। 

টাকা উদ্ধারও হয়। কিন্তু গোল বাঁধে অন্য জায়গায়। যার অ্যকাউন্টে প্রথম টাকা ঢুকে ছিল সেই প্রাক্তন ছাত্রী চৈতালি হাজরার মা শিখা হাজরার অভিযোগ,  তাঁর মেয়ে ২০২১ সালেই স্কুল ছেড়ে দিয়েছে। কিন্তু দিন পনেরো আগে স্কুল কর্তৃপক্ষ তাঁদের ডেকে পাঠায় এবং মেয়ের সব ডকুমেন্টস নেয়। তারপরেই মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকে। কিন্তু হঠাৎ করে স্কুল জানায় টাকা অন্য ছাত্রীর। কীর্ণাহার থানার পুলিশ নিয়ে এসে জোর করে ব্যাঙ্কে নিয়ে গিয়ে টাকা তুলে নেয়। এমনকি স্কুল থেকে বলা হয় তাকে টাকা ৫০০ টাকা দেওয়া হবে। এই ঘটনায় তাঁদের সম্মানহানি হয়েছে বলেও অভিযোগ করেন চৈতালির মা। 

এদিকে যার আসলে টাকা পাওয়ার কথা  সেই  চৈতালি হাজরা জানায়, দুই ছাত্রীর এক নাম হলেও বাবার নাম আলাদা। তার পরেও টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেল কী ভাবে। স্কুল  কর্তৃপক্ষের ভুলেই এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ তাঁর। 

আরও পড়ুন : Online Shopping : অনলাইনে কেনা প্রোডাক্ট কোম্পানি ফেরত নিচ্ছে না ? কী করবেন 

 

সেরা শিরোনাম

Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget