এক্সপ্লোর

WB Tab Scam: কলকাতার স্কুলে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া লিঙ্ক? বাড়ছে গ্রেফতারের সংখ্যা

West Bengal Tab Scam: বলা হয়, ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে। তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ২ জনকে গ্রেফতার করে সরশুনা থানার পুলিশ।

সুকান্ত মুখোপাধ্যায় এবং করুণাময় সিংহ, কলকাতা, মালদা: জালিয়াতি করা হয়েছে ট্যাব কেনার সরকারি টাকা। পূরণের আগেই ভঙ্গ হয়েছে 'তরুণের স্বপ্ন'! গায়েব হয়েছে ট্যাব কেনার জন্য দেওয়া কোটি কোটি টাকা। এখনও পর্যন্ত রাজ্যের ৭টি জেলা থেকে ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ এসেছে। এরই মধ্যে কলকাতার স্কুলে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া লিঙ্ক? উত্তর  দিনাজপুর থেকে কলকাতা পুলিশের জালে দুই অভিযুক্ত। 

গতকাল বেহালার সরশুনার একটি স্কুলের তরফে অভিযোগ জমা পড়ে। বলা হয়, ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে। তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ২ জনকে গ্রেফতার করে সরশুনা থানার পুলিশ। এছাড়া, যাদবপুর ও কসবা থানাতেও দুটি স্কুলের তরফে অভিযোগ জমা পড়েছে। ট্যাব কেলেঙ্কারির তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা। অন্যদিকে, এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। এর আগে চোপড়া থেকে ৩ জনকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। 

অন্যদিকে, ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদার বৈষ্ণবনগর থেকে আরও চারজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ধৃতরা প্রত্যেকেই সাইবার ক্যাফের মালিক। এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে বৈষ্ণবনগর থেকে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। এর আগে আরও এক সাইবার ক্যাফের মালিক গ্রেফতার হয়। ধৃত ৫ জনের মধ্যে ৩ জনই বৈষ্ণবনগরের কৃষ্ণপুর এলাকার, বাকি ২ জন বৈষ্ণবনগরের চকসেহেরদি গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫টি পেন ড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটার হার্ড ডিস্ক, ডায়েরি এবং ব্যাঙ্কের নথি। ট্যাব কেলেঙ্কারি চক্রে আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান।                                          

আরও পড়ুন, ভোটের জন্য বন্ধ বড়মা দর্শন! তৃণমূল প্রার্থী পুজো দিয়ে বেরতেই তুমুল বিক্ষোভ

পুলিশের দাবি, অভিযুক্তরা প্রথমে বেআইনিভাবে সরকারি পোর্টালে USER ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে LOG IN করে। তারপরে তারা উপভোক্তাদের অর্থাৎ পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে দেয়। যার জেরে যে অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, সেই অ্যাকাউন্টে না ঢুকে টাকা চলে যায় বদলে দেওয়া অ্যাকাউন্টে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget