এক্সপ্লোর

Naihati Boroma: ভোটের জন্য বন্ধ বড়মা দর্শন! তৃণমূল প্রার্থী পুজো দিয়ে বেরতেই তুমুল বিক্ষোভ

Boroma Naihati News: নির্বাচনের দিন সকালে বড়মা মন্দিরে পুজো দিতে এসে বেরোনোর সময় ভক্তদের বিক্ষোভের মুখে নৈহাটি উপনির্বাচনে, তৃণমূলের প্রার্থী সনৎ দে।

নৈহাটি: আজ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, এই ছয় আসনের বিধায়ক গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় উপনির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি।

এদিকে ভোটের আগেই নৈহাটিতে উত্তেজনা ছড়ায়। নির্বাচনের দিন সকালে বড়মা মন্দিরে পুজো দিতে এসে বেরোনোর সময় ভক্তদের বিক্ষোভের মুখে নৈহাটি উপনির্বাচনে, তৃণমূলের প্রার্থী সনৎ দে। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের অভিযোগ আজ নির্বাচনের কারণে মন্দির বন্ধ রাখা হয়েছে। সেখানে কীভাবে তৃণমূল প্রার্থী গিয়ে পুজো দিতে পারলেন। এরপরই মন্দির খোলার দাবিতে প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।                                                   

অন্যদিকে, ভোট শুরুর আগে নৈহাটির মালঞ্চ হাইস্কুলের ৬৩ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপির এজেন্টকে বলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী রূপক মিত্র নিজে গিয়ে মহিলা এজেন্টকে বুথে বসান। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কর্মীরা মেরে ভাগিয়ে দেয় তাঁর এজেন্টকে। ই-মেল করে নির্বাচন কমিশনে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। মিথ্যা অভিযোগ করছেন বিজেপি প্রার্থী, পাল্টা দাবি করে তৃণমূল।

এদিকে, দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাল আবাদ এলাকায় ১৪৬ ও ১৪৭ নম্বর বুথে ISF এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ISF-এর অভিযোগ, ভোট শুরুর আগে তাদের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। এমনকী, বিরোধীদলের কোনও এজেন্টকেই বুথে বসতে দেখা যায়নি। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থীর বুথ এজেন্ট প্রাক্তন প্রধান বাবলু পাড়ুই। মাইক্রো অবজার্ভার স্বীকার করেছেন, বুথে সব দলের এজেন্ট নেই। ৬ জন এজেন্ট কোন দলের তা জানেন না। 

হাড়োয়াতে ভোট শুরুর আগে দুই মহিলা-সহ ISF-এর ১১ জন এজেন্টকে রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাড়োয়ার দাদপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের ISF এজেন্টদের বুথে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Kajal Sheikh : মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
BJP MLAs Oath-taking Ceremony : নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক
নির্দেশ উপেক্ষা, নবনির্বাচিত ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে মমতা-তৃণমূলের ৩ বিধায়ক

ভিডিও

Ritabrata Banerjee |
Sumit Roy | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে আনা হল আলিপুর আদালতে
Indranil Sen Arrest News | ইন্দ্রনীল সেনকে CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ
ED Investigation: পুজো পরিক্রমার নামে প্রতারণার অভিযোগ, সল্টলেকে ফের ED দফতরে Indranil Sen
Cyclone Arnab | জেলায় জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, 'অর্ণব' নিয়ে আর কী জানাল মৌসম ভবন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget