এক্সপ্লোর

Howrah-Amta Local Derailed : হাওড়া-আমতা লোকাল ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত

Howrah-Amta Local Derailed Updates : আহত ৩, গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা।

হাওড়া: জগৎবল্লভপুরে লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল ট্রেন (Howrah Local train)। মাজু স্টেশনে ঢোকার মুখে লোকালের ৩টি কামরা বেলাইন । আহত ৩, গতি কম থাকায় বড় দুর্ঘটনা (Accident) থেকে রক্ষা। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত ।

প্রসঙ্গত, এটা প্রথমবার নয়, নিশ্চিন্তের ঘুমের মাঝে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার উদাহরণ রয়েছে ভুরিভুরি। রক্তাক্ত হয়েছে রেল লাইন। কিন্তু সেতো বিপুল বেগে ছুটে আসা দুরপাল্লার ট্রেন। না এমনটা মোটেই নয়, দুর্ঘটনার মুখোমুখী হওয়ার ঘটনাও রয়েছে লোকাল ট্রেনের ক্ষেত্রেও। এমন অভিজ্ঞতার সামনা সামনি হয়েছে শিয়ালদা, বর্ধমান-সহ রাজ্যের আরও একাধিক জেলা। 

চলতি মাসের শুরুতেই এমনই একটি উদাহরণ রয়েছে। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের ( South Eastern Railway ) হাওড়া-খড়গপুর ( Howrah Kharagpur ) শাখায় গিরি ময়দান স্টেশনে লাইনচ্যুত হয়েছিল লোকাল ট্রেন। সকাল ১১টা ৪২ মিনিটে গিরি ময়দান স্টেশন ছাড়ার পরেই, লাইনচ্যুত হয়েছিল হাওড়ামুখী মেদিনীপুর লোকাল। জানা যায়, একটি বগিই লাইনচ্যুত হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখা হয়। কিন্তু রেলের সর্বত্র ইঞ্জিনিয়াররা সতর্ক থাকলেও ফের অঘটনের ঘটনা প্রকাশ্যে এল।

তেইশ সালের শুরুতেও এমন উদাহরণ রয়েছে। সেবার ঘটনাটি ঘটেছিল ডায়মন্ড হারবার লাইনে। তবে স্থানীয় যুবকদের উপস্থিত বুদ্ধিতে সেবার বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যায় ট্রেন। ডায়মন্ড হারবার ও গুরুদাস নগরের মাঝে আপ লাইনে ধরা পড়েছিল ফাটল। নজরে পড়তেই লাল সোয়েটার দেখিয়ে ট্রেন থামান  দুই যুবক। এরপর দেড় ঘণ্টা ডায়মন্ড হারবার-শিয়ালদাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সেদিন। রেল লাইন মেরামতির পর ফের ট্রেন চলাচল শুরু হয়। 

আরও পড়ুন, চাষের জমিতে হঠাৎ নেমে এল হেলিকপ্টার ! হুলস্থূল জলপাইগুড়ির রাজগঞ্জে

 সম্প্রতি, শিয়ালদা স্টেশনের কাছে কারশেডমুখী খালি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা লাগে। তার জেরে লাইন থেকে সরে যায় কারশেডগামী ট্রেন। ওই ঘটনায় কারণে দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্য়াহত হয়েছিল। রেল সূত্রে খবর, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। তদন্ত কমিটি গড়েছিল রেল। খালি ট্রেনের চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায়ী করে রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি। প্রাথমিকভাবে কর্মীর ভুলেই দুর্ঘটনা, চালক পেরিয়ে গিয়েছিলেন ফাউলিং মার্ক, এমনটাই তথ্য মেলে।    

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget