এক্সপ্লোর

Jalpaiguri News : চাষের জমিতে হঠাৎ নেমে এল হেলিকপ্টার ! হুলস্থূল জলপাইগুড়ির রাজগঞ্জে

Helicopter Emergency Landing at Jalpaiguri : সন্ধ্যায় দৃশ্যমানতা কমে যাওয়ায় জরুরি অবতরণ বলে অনুমান।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : চাষের জমিতে হঠাৎ নেমে এল হেলিকপ্টার। জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে হঠাৎ হেলিকপ্টার অবতরণে চাঞ্চল্য। সন্ধ্যায় দৃশ্যমানতা কমে যাওয়ায় (Low Visibility) জরুরি অবতরণ (Emergency Landing) বলে অনুমান। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ (Police)। যেভাবে ফাঁকা মাঠে হেলিকপ্টার নেমে আসে তাতে স্থানীয়দের মধ্যে ছড়ায় প্রবল আতঙ্ক। হেলিকপ্টারের চালক ও চার যাত্রী সুরক্ষিত রয়েছেন। প্রসঙ্গত, মাঠে জরুরি অবতরণ করার মাঝে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক

স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জের ফুলতিপাড়া এলাকায় সন্ধেবেলায় হঠাৎই চাষের জমিতে প্রবল আওয়াজ করে নেমে আসে একটি হেলিকপ্টার। যা নিয়ে এলাকায় তৈরি হয় প্রবল উত্তেজনা। দিগন্ত কাঁপিয়ে প্রবল আওয়াজের জেরে এভাবে চাষের জমিতে হেলিকপ্টার নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ফাঁকা জমিতে নেমে আসা হেলিকপ্টার দেখতে ভিড় করেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি জানা যাচ্ছে, হেলিকপ্টারটিতে সম্ভবত আরও কোনও যান্ত্রিক সমস্যাও থেকে থাকতে পারে। আজ সন্ধেয় আবহাওয়া খারাপ ও দৃশ্যমানতা কম থাকার জেরে আর উড়বে না সেটি। আগামীকাল সকালে পরিস্থিতি খতিয়ে দেখেই যা উড়ান ধরবে।

আজ আর উড়বে না হেলিকপ্টার

পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে চারজন যাত্রী নিয়ে গুয়াহাটি থেকে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের দিকে উড়ে যাচ্ছিল হেলিকপ্টারটি (Gwahati to Bagdogra Bound Helicopter)। কিন্তু রাজগঞ্জ এলাকা দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকার দৃশ্যমানতা কম থাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হন হেলিকপ্টারের পাইলট। যদিও যেভাবে ফাঁকা মাঠে হেলিকপ্টার নেমে আসে, তাতে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। যদিও সৌভাগ্যবশত তেমন কোনও ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে খবর, গত দিন দুই ধরেই এলাকা জুড়ে চলছে কমবেশি বৃষ্টি। যার ফলে এমনিতেই কম ছিল দৃশ্যমানতা। তার ওপর সন্ধের সময় যা আরও কম যাওয়াতেই হয়তো ঘটেছে বিপত্তি। যদিও কোনও দুর্ঘটনা না ঘটায় হাঁফ ছেড়ে বেঁচেছেন তারা। তবে চাষের জমিতে হেলিকপ্টার নেমে আসার জেরে কার্যত সবাই মিলে ভিড় করেছেন না দেখতে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পাশাপাশি প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বলেই খবর। কীভাবে গোটা ঘটনা ঘটল, খতিয়ে দেখা শুরু হয়েছে।

আরও পড়ুন- শরীরে জমেছিল প্রাণঘাতী পারদ, কলকাতা মেডিক্যালে বিরল অস্ত্রোপচারে বাঁচল তরুণের প্রাণ

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার নেপথ্যে কী ? মুখ্যমন্ত্রী বললেন..
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার নেপথ্যে কী ? মুখ্যমন্ত্রী বললেন..
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Mamata On Chorbagan: হতবাক ও দুঃখিত, চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পর প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার
হতবাক ও দুঃখিত, চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পর প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget