এক্সপ্লোর

জলমগ্ন একাধিক জেলা, নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে

নবান্নে চালু হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। ৫৭৭ টি ত্রাণ শিবিরে কমপক্ষে ৮০ হাজার মানুষকে শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। 

কলকাতা : নিম্নচাপের কারণে অতিবৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। মোকাবিলায় নবান্নে চালু হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। ৫৭৭ টি ত্রাণ শিবিরে কমপক্ষে ৮০ হাজার মানুষকে শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।  ১ লক্ষ ৪১ হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে, উল্লেখ করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের রিপোর্টে।  

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডই এখনও কমবেশি জলমগ্ন। একাধিক রাস্তায় প্রায় হাঁটু সমান জল।  অলি গলিতে জল আরও বেশি।  অনেক বাড়িতে জল ঢুকেছে।  পরিস্থিতি এতটাই খারাপ যে অনেককে বাডি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।পুরসভা সূত্রে দাবি, পাম্প চালিয়ে জল সরানোর কাজ চলছে। পঞ্চায়েত এলাকাতেও নীচু জমি জলের তলায়।
 
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রবল বৃষ্টির কারমে মাতলা ১ ও মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০টি গ্রাম জলমগ্ন। পুকুর, রাস্তা মিশে গেছে।  কোথাও কোথাও জল ঢুকেছে বাড়িতে। ঘরে জল ঢুকে যাওয়ায় সাপ খোপ, পোকামাকড়ের উপদ্রবের আতঙ্কে ভুগছেন বাসিন্দারা।  

উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় এখনও জল জমে আছে।  সিঁথির মোড় থেকে ডানলপগামী বিটি রোডের বড় অংশ এখনও জলমগ্ন।  জল জমে রয়েছে টালা, দমদম, বরানগর , চিত্‍পুর, বাগবাজার, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশে।    


চিনার পার্কের চারটি রাস্তার মোড় জল থইথই। জল ঠেলেই চলছে বাস, গাড়ি।  জল জমে থাকায় বাস সংখ্যায় কম।  সকালে অফিসযাত্রীরা বাসের ধরতে গিয়ে দুর্ভোগে পড়েন।  চিনারপার্ক থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তায় বেশি পরিমাণে জল জমে থাকায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।  


সল্টলেকের সেক্টর ফাইভে বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন। কোথাও কোথাও হাঁটু সমান জল। জমা জল দেখে অনেকে গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছেন।  নবদিগন্তের কর্মীরা জল সরানোর কাজে নেমেছেন। রাস্তার নিকাশী নালার ঢাকনা খুলে দেওয়া হচ্ছে যাতে দ্রুত জল নামতে পারে।    

জলমগ্ন পরিস্থিতিতে মানুষের সহায় হতে কোমর বেঁধে নেমেছে রাজ্য। খোলা হয়েছে কন্ট্রোল রুম। জানানো হয়েছে বহু মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget