এক্সপ্লোর

Mountaineer's Death: পাহাড়ই ছিল নেশা, ভালবাসা, উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ফিরলেন না নিমতার নির্মল

North 24 Parganas: নেশা ছিল পাহাড়। সেই পাহাড়ে গিয়েই আর ফিরলেন না নিমতার নির্মল বিশ্বাস।

জয়ন্ত পাল, উত্তর ২৪ পরগনা: উত্তরাখণ্ডে (Uttarakhand) ট্রেকিংয়ে (Trekking) মৃত্যু হল বাঙালি ট্রেকারের। প্রচণ্ড তুষার ঝড়ের কারণে আটকে পড়ে তীব্র ঠান্ডায় মৃত্যু হয়েছে তাঁর। গতকাল উত্তরাখণ্ড থেকে ফোনে পরিবারকে সে কথা জানানো হয় (Mountaineering)।

পাহাড়ে গিয়ে ফিরলেন না নিমতার ট্রেকার

নেশা ছিল পাহাড়। সেই পাহাড়ে গিয়েই আর ফিরলেন না নিমতার (Nimta News) নির্মল বিশ্বাস। ১১ অক্টোবর একটি ট্রেকিং সংস্থার সঙ্গে উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে ট্রেকিংয়ের জন্য রওনা দেন, বছর ৪৩ এর  ট্রাভেল এজেন্ট নির্মল। 

পরিবারের বক্তব্য, প্রচণ্ড তুষার ঝড়ের কারণে আটকে পড়েন নির্মল। ১৯ অক্টোবর প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু হয় তাঁর। শুক্রবার উত্তরাখণ্ড থেকে ফোনে মৃত্যুর খবর জানানো হয়। মৃত ট্রেকার নির্মল বিশ্বাসের বোন চম্পা বিশ্বাস বলেন, "কাল খবর পাই। ময়নাতদন্ত রিপোর্ট অপেক্ষায় রয়েছি।"  

আরও পড়ুন: Dengue Situation: আবহাওয়ার খামখেয়ালিপনার দোসর অপরিকল্পিত নগরায়ন, ডেঙ্গির উপসর্গ দেখলেই সতর্ক হোন, পরামর্শ চিকিৎসকদের

এর আগেও বেশ কয়েকটি ট্রেক করেছেন নির্মল। এবার পাড়ি দিয়েছিলেন অন্যতম দুর্গম পাসে। কিন্তু ট্রেক সম্পূর্ণ করার আগেই পাহাড়ের বুকেই প্রাণ হারালেন নিমতার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ভ্রমণের প্রতি ভালবাসা থেকে সেই পেশাতেই ছিলেন নির্মল। পাহাড়ের প্রতি অমোঘ আক্রর্ষণ ছিল তাঁর। সুযোগ পেলেই তাই বেরিয়ে পড়তেন। আগেও একাধিক বার এমন ট্রেকিংয়ে গিয়েছেন। এ বারও লক্ষ্মীপুজো মিটতেই রওনা দেন।

তীব্র ঠান্ডাতেই কি মৃত্যু নির্মলের! ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবার

যে দিন মারা যান নির্মল, সে দিন প্রচুর তুষারপাত হয় বলে জানা গিয়েছে। তীব্র ঠান্ডায় আটকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই।

অক্টোবর এখনও শেষ হয়নি। তার আগে শুক্রবারও তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডে। বরফে ঢেকে গিয়েছে হেমকুণ্ড। দুপুরের পর দুই ঘণ্টা তুষারপাত চলে। তৃতীয় কেদার তুঙ্গনাথেও তুষারপাত হয়। তাতে তাপমাত্রাও একধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। তাতে আবহাওয়া দফতর জানিয়েছে, ৩ হাজার ৫০০ মিটারের উঁচু জায়গায় তুষারপাত চলবে।

কুমায়ুনে দুই সপ্তাহ আগে থেকেই ঠান্ডা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, অন্য বছরের তুলনায় এ বছর ঠান্ডার তীব্রতা বেশি থাকবে। এ বছর শীতে লা নীনার দাপটও থাকবে বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ৪০টি রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড করা হল
৪০টি রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড করা হল
Kunal On Bageshwar Baba:'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ?
'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ? " আমি দু'পিস ইলিশ মাছ খেয়ে এসেছি"
Nadimul Haque: প্রায় ৬০ কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেনের হদিশ, ২৪ ঘণ্টা পর নাদিমুল হকের বাড়ি থেকে বেরোল ED
প্রায় ৬০ কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেনের হদিশ, ২৪ ঘণ্টা পর নাদিমুল হকের বাড়ি থেকে বেরোল ED
Delhi Building Collapse: দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার
দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার

ভিডিও

BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির
Pareshram Das: ভবানীভবনে হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। CID Investigation
West Bengal News: ঘুষ নিয়ে এবার হাতেনাতে গ্রন্থাগার দফতরের কর্মী গ্রেফতার
PM Narendra Modi News : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
Mriga Krishna Production:শ্রীকৃষ্ণের ভাবকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজনে মৃগতৃষ্ণা প্রোডাকশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget