এক্সপ্লোর

West Bengal Weather : সারাদিন তুমুল বৃষ্টির ইঙ্গিত, আকাশ কালো করে শুরু দুর্যোগ, জানুন আজ আবহাওয়ার আপডেট

অবিরাম চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা। কোথাও ঝিরঝির, কোথাও ঝমঝম। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : কালো করে এসেছে আকাশ। বর্ষণের মেঘ আকাশ জুড়ে । আশ্বিনের শুরুতে কোথায় নীল আকাশ আর তুলোর মতো মেঘ  ? আবহাওয়া দফতরের পূর্বাভাস,  মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। আর তার জেরে অবিরাম চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা। কোথাও ঝিরঝির, কোথাও ঝমঝম। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

আবহাওয়া অফিসের পূর্বাভাস, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । দু এক পশলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। 

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টির স্পেল। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হতে পারে।  শনিবার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে । ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদায়। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।

কলকাতা শহরের আবহাওয়া

কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে।  বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে থেকে বৃষ্টি অনেকটাই কমবে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ।কলকাতায় শনিবার এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৩.৬ মিলিমিটার। 

আগামী ৭ দিন কেমন থাকবে শহর কলকাতার তাপমাত্রা ?  জানাচ্ছে মৌসম ভবন। 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
23-Sep 27.0 30.0 West Bengal Weather : সারাদিন তুমুল বৃষ্টির ইঙ্গিত, আকাশ কালো করে শুরু দুর্যোগ, জানুন আজ আবহাওয়ার আপডেট Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
24-Sep 27.0 30.0 West Bengal Weather : সারাদিন তুমুল বৃষ্টির ইঙ্গিত, আকাশ কালো করে শুরু দুর্যোগ, জানুন আজ আবহাওয়ার আপডেট Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Sep 27.0 30.0 West Bengal Weather : সারাদিন তুমুল বৃষ্টির ইঙ্গিত, আকাশ কালো করে শুরু দুর্যোগ, জানুন আজ আবহাওয়ার আপডেট Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
26-Sep 27.0 31.0 West Bengal Weather : সারাদিন তুমুল বৃষ্টির ইঙ্গিত, আকাশ কালো করে শুরু দুর্যোগ, জানুন আজ আবহাওয়ার আপডেট Generally cloudy sky with Light rain
27-Sep 27.0 32.0 West Bengal Weather : সারাদিন তুমুল বৃষ্টির ইঙ্গিত, আকাশ কালো করে শুরু দুর্যোগ, জানুন আজ আবহাওয়ার আপডেট Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
28-Sep 27.0 32.0 West Bengal Weather : সারাদিন তুমুল বৃষ্টির ইঙ্গিত, আকাশ কালো করে শুরু দুর্যোগ, জানুন আজ আবহাওয়ার আপডেট Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget