এক্সপ্লোর

Weather Alert: নবমীতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, উৎসবমুখর বাংলায় নিম্নচাপের জেরে প্রবল ঝড়-বৃষ্টি?

Weather Cyclone Alert: ঘূর্ণিঝড়টি ক্রমশ বাংলাদেশের উপকূলের কাছাকাছি এসে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা?

কলকাতা: পুজোর (Durga Puja) শেষ লগ্নে দুর্যোগের আশঙ্কা। নবমীতেই (Nabami) ঘূর্ণিঝড় (Cyclone) বঙ্গোপসাগরে (Bay of Bengal)। পুজোর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকালে নবমীর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম অভিমুখ ছেড়ে এটি ক্রমশ বাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে এগোবে। 

ঘূর্ণিঝড়টি ক্রমশ বাংলাদেশের উপকূলের কাছাকাছি এসে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করবে। বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মাঝখান দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করা সম্ভাবনা বুধবার সন্ধ্যায়। মৎস্যজীবীদের আজ সন্ধ্যের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল মঙ্গলবার ও বুধবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।

আপাতত এই গভীর নিম্নচাপ ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলার দীঘা থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। দক্ষিণবঙ্গে আজ আবহাওয়ার পরিবর্তন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

আজ নবমীর বেলার দিকে বা রাতের দিকে কলকাতা, হাওড়া , হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে  মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ থাকবে। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে।

একাদশীর দিন পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়ার উন্নতি হবে বেলার দিকে।

আজ কেমন থাকবে আবহাওয়া? 

কলকাতায় আজ সকাল পর্যন্ত মেঘমুক্ত পরিস্কার আকাশ। বেলার দিকে মেঘলা আকাশ হবে। আজ বিকেলের পর এবং মঙ্গলবার দশমী ও বুধবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বৃহস্পতিবারেও আংশিক মেঘলা আকাশ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। দুটো  তাপমাত্রাই স্বাভাবিক। 

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। আপাতত সাত দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আজ থেকে পুজোর কটা দিন পরিষ্কার আকাশ শুকনো ও মনোরম আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget