এক্সপ্লোর

West Bengal Weather : কুয়াশার জাল ! গতরাত অবধি বাতিল ৪১ বিমান, হাওড়া লাইনে ব্যাহত ট্রেন চলাচল

West Bengal Fog Update : সকাল সকাল সাধাণ মানুষ পড়েছেন মুশকিলে। বাস থেকে ট্রেন, ভেসেল থেকে বিমান, সব যানবাহন পরিষেবাই হয়েছে ব্যাহত।

ব্রতদীপ ভট্টাচার্য, সুনীত হালদার, গৌতম মণ্ডল, কলকাতা :  আজ মকর সংক্রান্তি ( Makar Sankranti )। পুণ্যলাভের আশায় গঙ্গাসাগরে ( Ganga Sagar ) স্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম কহয়েছে । প্রতিবছরের মতো এবছরও মকর সংক্রান্তিতে কুয়াশার চাদর আর সরছেই না গা থেকে। কমে গিয়েছে দৃশ্যমানতা। জেলা থেকে শহর, সব জায়গায় ঘন কুয়াশার আবডাল। আর তার জেরে সকাল সকাল সাধাণ মানুষ পড়েছেন মুশকিলে। বাস থেকে ট্রেন, ভেসেল থেকে বিমান, সব যানবাহন পরিষেবাই হয়েছে ব্যাহত।

বিপর্যস্ত ট্রেন চলাচল : ঘন কুয়াশার জন্য ব্যাহত হয়েছে জনজীবন। হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় ধীরু হয়েছে ট্রেন চলাচল। একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ঢুকছে । কুয়াশার জন্য দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলেই এই দেরি বলে জানিয়েছে রেল। এছাড়াও হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতু ঘন কুয়াশা চাদরে ঢেকে যাওয়ার ফলে গাড়ির গতি ও অন্যদিনের তুলনায় যথেষ্টই কম।  

বিমান বাতিল : ঘন কুয়াশায় বিপর্যস্ত  হয়েছে বিমান পরিষেবাও। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একাধিক বিমান। গতকাল রাত ১২টা পর্যন্ত ৪১টি উড়ান বাতিল হয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি কোনও বিমান। হাতে গোনা কয়েকটি বিমান উড়েছে। চরম হয়রানির শিকার বিমান যাত্রীরা। কতক্ষণে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে সংশয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। 

বাস, ভেসেল, লঞ্চ পরিষেবা ব্যাহত : অন্যদিকে কুয়াশার জন্য সমস্যায় পড়েছেন গঙ্গাসাগরের পুণ্যার্থীরা। বাস, ভেসেল, লঞ্চ পরিষেবা ব্যাহত হয়েছে রীতিমত। মকর সংক্রান্তি উপলক্ষে  সাগরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, এবারও তার অন্যথা হয়নি। সাগরের মেলামাঠ, কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট এইট ভিড়ে ঠাসা। কিন্তু কুয়াশার জেরে মুড়িগঙ্গা নদীতে বন্ধ ভেসেল পরিষেবা বন্ধ। নামখানা পয়েন্টে বন্ধ লঞ্চ পরিষেবা।সাগরমেলা থেকে কচুবেড়িয়ার মধ্যে বাস চলাচলও বন্ধ। বাস, লঞ্চ ও ভেসেল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় নাজেহাল পুণ্যার্থীরা।  

কাঁপছে উত্তর: শুধু বাংলা নয়, শীতে কাবু উত্তর ও পশ্চিম ভারতের একাংশ। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের একাংশে শৈত্যপ্রবাহ চলছে। ব্যাহত হয়েছে বিমান ও ট্রেন চলাচল। ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানী। দিল্লিতে  পারদ নেমেছে তিনের ঘরে। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কোনও কোনও জায়গায় তাপমাত্রা তিন থেকে সাতের মধ্যে ঘোরাফেরা করছে। কুয়াশার কারণে একাধিক বিমান বাতিল হয়েছে। বিমানের টিকিট কাটার আগে বা যাত্রা শুরু করার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। দেরিতে চলছে একাধিক ট্রেন। 

আরও পড়ুন : সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা, মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget