এক্সপ্লোর

Makar Sankranti Weather : সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা, মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায়?

Kolkata Weather Update : আজ মকর সংক্রান্তির দিন পারদ সামান্য ঊর্ধ্বমুখী। কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.১।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : মকর সংক্রান্তিতে ( Makar Sankranti ) হাড় কাঁপানো ঠান্ডা। কুয়াশায় ঢাকল জেলা থেকে শহর। কিন্তু তারপরই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর ( Weather Office ) । মাঘের শুরুতেই ভিজবে বঙ্গ। পুরুলিয়া সহ পশ্চিমের কিছু অংশে আজও শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। কিন্তু মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। আজ মকর সংক্রান্তির দিন পারদ সামান্য ঊর্ধ্বমুখী। কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.১।

দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তিতে শীতের দাপট একটু কমল বটে। সামান্য বাড়লো তাপমাত্রা। তবে শীতের স্পেল আরো ২৪ থেকে ৪৮ ঘন্টা থাকবে। পশ্চিমের পুরুলিয়া জেলায় আজো শৈত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে । ঘন কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নিচে নেমে গেছে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী দু-দিনে একই রকম তাপমাত্রা থাকবে। 

কলকাতায় শীতের স্পেল আরো ২৪ থেকে ৪৮ ঘন্টা চলবে। তবে তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। 

মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। মেঘলা আকাশে বাড়বে তাপমাত্রা। ২-৩ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশে আবহাওয়ার হাল হকিকত

পাঞ্জাবের লুধিয়ানাতে তাপমাত্রা নেমে গেছে ২.৫ ডিগ্রি সেলসিয়াস। ৩ থেকে ৭ ডিগ্রির মধ্যে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ উত্তর প্রদেশের কিছু অংশে। ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে রাজস্থানের কিছু অংশ, মধ্যপ্রদেশ বিহার ও ঝাড়খণ্ডে। উত্তর-পশ্চিম ভারত ও পূর্ব ভারতের কিছু অংশে এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলে আবহবিদদের পূর্বাভাস। 

আরও পড়ুন :

জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget