এক্সপ্লোর

Weather Forecast: ফের তৈরি হচ্ছে নিম্নচাপ! বৃষ্টি দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি! ঝড়বৃষ্টির সম্ভাবনা

West Bengal Weather Alert: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমায় আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডের দিকে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এখন শুধুই নিম্নচাপ। যদিও নতুন করে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে।                                                          

হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমায় আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় বইতে পারে দমকা বাতাস। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টচায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ২৩ ও ২৪ জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ২৩ জুলাই দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ জুলাই হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।                                           

টানা কয়েকদিনের বৃষ্টির পর এদিন থেকে বৃষ্টি কমলেও সমুদ্র এখনও উত্তাল। বুধবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবনের সমস্ত উপকূল থানার পক্ষ থেকে চলছে মাইকে প্রচার। 

গত সপ্তাহেই নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। টানা বৃষ্টির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুর্যোগের চোখরাঙানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget