এক্সপ্লোর

Weather Forecast: মাঘেও শীতের জোরালো ব্যাটিং? ১০ ডিগ্রি তাপমাত্রা থাকবে এই জেলাগুলিতে!

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার অর্থাৎ রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না

কলকাতা: জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম ৩-৪ দিনে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যে। কাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার অর্থাৎ রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। কিন্তু পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ফের।                                       
 
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৬ জানুয়ারি শুক্রবার। দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় থাকবে কুয়াশা, তবে বিক্ষিপ্তভাবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

কলকাতায় আগামী তিন দিন সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ থাকবে ২২ ডিগ্রির কাছাকাছি। হাওড়ায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা। 

হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিস্কার। কাল থেকে বাড়বে কুয়াশা। শুক্র-শনি এবং রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। অবাধ উত্তুরে হাওয়া। মাঘের শুরুতেও ফের জমিয়ে শীত থাকবে। সামান্য কমলেও কলকাতায় আজকেও ১৩ ডিগ্রির ঘরে পারদ।

আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচেই থাকবে। তবে তারপর থেকে তাপমাত্রা বাড়বে। ফলে শীতের অনুভূতিও আর বেশিদিন নয় রাজ্যে। সপ্তাহান্ত থেকেই ঠান্ডা কমতে চলেছে গোটা রাজ্যে। রাজ্যের প্রত্যেক জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে।                                              

সেরা শিরোনাম

'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন আরেক বিধায়ক
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন আরেক বিধায়ক
Jharkhand Road Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget