এক্সপ্লোর

Weather Today: ঘূর্ণাবর্তের দাপটে ফের বৃষ্টি দুর্যোগ বঙ্গে? কতদিন চলবে? কোন কোন জেলায় সতর্কতা?

Weather Forecast: এর ফলে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে।

কলকাতা: পুজোর আগে চিন্তা বাড়িয়ে দিচ্ছে বৃষ্টির প্রাবল্য। নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে এর প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্রিশগড়ের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে। 

এর ফলে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও আজ ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আজ চরম বৃষ্টির সতর্কতা দার্জিলিঙে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে। 

বৃহস্পতিবারের পর শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদ সীমার ওপরে উঠতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। বজ্রপাতের আশঙ্কা থাকায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।

দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। গতকাল রাজস্থান এবং গুজরাটের (কচ্ছের) কিছু এলাকায় মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।  নির্ধারিত সময় থেকে ছয় দিন পর শুরু হল বর্ষার বিদায় পর্ব।                                                                                           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget