এক্সপ্লোর

West Bengal Weather : জোড়া ঘূর্ণাবর্তের ফলা, তৃণমূলের ২১ জুলাই সমাবেশ কি বৃষ্টিতে ভাসবে ?

West Bengal Weather : ২১ জুলাই সমাবেশ মানেই বৃষ্টি, এমন একটা সমাপতন তো ঘটেই থাকে। তাহলে কি এবছর ২১ জুলাইও বৃষ্টি হবে  ?

সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্নাবর্ত নিম্নচাপ (Weather Update) রুপে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘন্টায় আরও একটি ঘূর্ণাবর্ত (Cyclone) তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ফলে জোড়া ঘূর্ণাবর্তের খাঁড়া ঝুলছে। এদিকে ২০২৪ এর লোকসভা ভোটের আগে এবারই তৃণমূলের শেষ ২১ জুলাই সমাবেশ। তাছাড়া পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়ের পর প্রথম বড় জনসভা। তাই বাংলার লক্ষ লক্ষ মানুষের নজর থাকবে এই সমাবেশের দিকে । আর ২১ জুলাই সমাবেশ মানেই বৃষ্টি, এমন একটা সমাপতন তো ঘটেই থাকে। তাহলে কি এবছর ২১ জুলাইও বৃষ্টি হবে  ?

২১ জুলাই বৃষ্টি হবে ?
আবহাওয়া দফতর বলছে, একুশে জুলাই বৃষ্টি বাড়তে পারে রাজ্যে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শুক্রবার, একুশে জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া ?

বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আগামী ২৪ ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি হবে। আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গে আবহাওয়া কেমন ?

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়তে পারে শুক্রবার একুশে জুলাই থেকে। আপাতত তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

কলকাতায় কেমন আবহাওয়া?

আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯২ শতাংশ। 

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget