এক্সপ্লোর

Weather : কাল রথযাত্রায় ভাসবে রাজ্য, জেলায় জেলায় ভারী দুর্যোগ, এই সব এলাকায় সতর্কতা জারি IMD-র

রথযাত্রায় বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কলকাতাতেও সতর্কতা

কলকাতা : রথযাত্রার আগেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত ! তুমুল দুর্যোগের সঙ্কেত দিল আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবাংলাদেশ সংলগ্ন এলাকায় বুধবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই অংশেই বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে রথযাত্রার দিন (বৃহস্পতিবার) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সক্রিয় মৌসুমি অক্ষরেখা, শক্তিশালী হচ্ছে নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে। এই অক্ষরেখা জম্মু-কাশ্মীর থেকে বাংলার বাঁকুড়া ও ক্যানিং হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে কোথায় কত বৃষ্টি?

বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। রথযাত্রার দিন (বৃহস্পতিবার) পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টির দাপট

বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার ও সোমবার: এই পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সোমবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

কলকাতার আবহাওয়া

বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। রথযাত্রার দিন বৃহস্পতিবার এবং শুক্রবার শহরে একাধিক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার জন্যও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সমুদ্রে যেতে নিষেধ

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আজ থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার তাপমাত্রা  

  • সর্বনিম্ন তাপমাত্রা: ২৭.০° সেলসিয়াস
  • গতকালের সর্বোচ্চ তাপমাত্রা: ৩২.৫° সেলসিয়াস
  • আপেক্ষিক আর্দ্রতা: ৬৯% থেকে ৯৮%

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget