এক্সপ্লোর

Weather Update: এবার প্রতিদিন একটু একটু করে কমবে তাপমাত্রা, ফের হাড় কাঁপানো ঠাণ্ডা বঙ্গে! দেখে নিন আবহাওয়ার খবর

West Bengal Weather Update: গত কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও, সোমবার ফের নিম্নমুখী তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে গেল, কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রাজ্যে।
  • আগামী দুদিনে তাপমাত্রা আরও কমতে পারে, স্বস্তি মিলবে।
  • উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি।
  • পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে নামতে পারে।

কলকাতা: সামান্য স্বস্তি দিয়েছিল শীতের কামড়! তবে সেই স্বস্তি যে সাময়িক, সেই খবর জানিয়ে দিল আবহাওয়া দফতর। পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে ২ ডিগ্রি মতো কম। জানা যাচ্ছে, আগামীকাল আরও নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে পারে ১১ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে ৭ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের চার জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।

গত কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও, সোমবার ফের নিম্নমুখী তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে গেল, কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। আগামী দিন ২-তে, আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। শীতের স্পেল বজায় থাকবে পৌষ সংক্রান্তিতে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে রাজ্যে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বিভিন্ন জেলাতে। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের চার জেলাতে আরও দু-তিন দিন ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। 

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ১৫ই জানুয়ারি ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ তামিলনাডু উপকূল এলাকা এবং সংলগ্ন গালফ অফ মানারে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে, গত কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী হলেও, আজ কিছুটা কমল তাপমাত্রা। আগামীকাল আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। পৌষ সংক্রান্তিতে জমিয়ে শীতের স্পেল চলবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা থাকবে, পরে পরিষ্কার হবে আকাশ। 

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোন হেরফের নেই আগামী পাঁচ থেকে সাত দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। অন্যদিকে, তামিলনাডু, পন্ডিচেরী এবং কড়াইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস। চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশ রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশ। শৈত্য প্রবাহের সর্তকতা রাজধানী দিল্লি; পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা। সৌরাষ্ট্র এবং কচ্ছে শৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে। শৈত্য প্রবাহ হতে পারে উত্তরাখন্ডেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতা', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতা', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget