এক্সপ্লোর

Weather Today: আগামী সপ্তাহ থেকেই বাড়বে শীত? ফের কি বৃষ্টির আশঙ্কা?

আগামীকাল থেকে বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া বদল রাজ্যে। রবিবার থেকে বাতাসের গতি পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন এর সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্প।

কলকাতা: আগামীকাল থেকে বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম। আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গল-বুধবার পর্যন্ত চলবে তাপমাত্রা বৃদ্ধি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। সেই সঙ্গে রাজ্যজুড়ে বাড়বে কুয়াশার দাপট। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, শীতের আমেজ। স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা। অবাধ পশ্চিমের শীতল হাওয়া। কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরে কোন সিস্টেম নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

আগামীকাল থেকে বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া বদল রাজ্যে। রবিবার থেকে বাতাসের গতি পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন এর সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্প। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। 

রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী শনিবার পর্যন্ত। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী শীতল ও শুষ্ক হাওয়ায় শীতের আমেজ। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা। 

রবিবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে। সামান্য বাড়বে তাপমাত্রা।‌ মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিনটি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নিচে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয়বাষ্প ও গরম হওয়া নিয়ে। এর সংমিশ্রনে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে।

রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।

উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৬/৭ দিন শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই। 

রবিবার থেকে উত্তরবঙ্গের নিচের দিকের কিছু জেলায় খাওয়ার পরিবর্তন হতে পারে। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে।

রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটার নেমে আসতে পারে। খুব সকালে কুয়াশার দাপট বেশি থাকবে। পার্বত্য জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।

সামান্য বাড়লেও কলকাতার রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই। স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রি নীচে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কাল রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার এর মধ্যে কলকাতায় পারদ ১৯/২০ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকবে। কাল থেকে বাড়বে কুয়াশার সম্ভাবনা। রাতে ও ভোরে শীতের আমেজ আর সঙ্গে কুয়াশা। তবে বেলায় শীতের আমেজ কমে যাবে। খুব সকালে হালকা কুয়াশা। রবিবার থেকে মঙ্গলবার দৃশ্যমানতা বেশ কিছুটা নামতে পারে। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।

সেরা শিরোনাম

District News: ছিনতাই আটকানোর চেষ্টা, মাঝরাস্তায় নিরাপত্তারক্ষীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা
ছিনতাই আটকানোর চেষ্টা, মাঝরাস্তায় নিরাপত্তারক্ষীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা
West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Kolkata Metro: সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল
ECI on Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূল'র জমা দেওয়া নথির প্রেক্ষিতে তথ্য চেয়ে মমতাকে চিঠি কমিশনের
ECI on TMC: 'জোড়াফুল' কার? শুনানির পর কালীঘাট তৃণমূল-এর কাছে নথি চাইল কমিশন
Food Safety Department: হাতিবাগানের 'সেন মহাশয়'-এ পুরসভার আধিকারিকরদের অভিযান
WEBCUTA Protest: বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের বিরোধিতায় প্রতিবাদে নামল অধ্যাপক-গবেষকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget