এক্সপ্লোর

Weather Today: প্রবল গরমে আসছে স্বস্তি! কালবৈশাখী ঝড়-বজ্রবিদ্যুৎ দুর্যোগ ধেয়ে আসছে এই জেলাগুলিতে!

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া—সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

কলকাতা: প্রবল গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মধ্যে কালবৈশাখীর (Kalbaishakhi Updates) দাপটে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে (Rain Forecast), এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশে আছে জোড়া অক্ষরেখা।     

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া—সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলোতে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে; তবে অন্যান্য স্থানে বাতাসের গতিবেগ কিছুটা কম থাকবে।

দক্ষিণবঙ্গে দাপট দেখাবে কালবৈশাখী! উত্তাল হতে পারে সমুদ্র, কেমন থাকবে উত্তরের আবহাওয়া? দক্ষিণবঙ্গে দাপট দেখাবে কালবৈশাখী! উত্তাল হতে পারে সমুদ্র, কালবৈশাখীর দাপটে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে। উত্তাল হতে পারে সমু্দ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ফলে ভ্যাপসা গরম থেকে নিস্তার পাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে উত্তরে বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশে রয়েছে জোড়া অক্ষরেখা। যার প্রভাবে আজ, পূর্ব বর্ধমান ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। আগামিকাল অর্থাৎ শুক্রবার ঝড়-বৃষ্টির দাপট থাকবে দক্ষিণবঙ্গে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উইকেন্ডে অর্থাৎ শনি এবং রবিবারও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলেই খবর। রবিবারের পর বৃষ্টি কমবে, বাড়বে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি।

কেমন থাকবে উত্তরের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আজ এবং আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে উত্তাল হতে পারে সমুদ্র, তাই আজ ও আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget