এক্সপ্লোর

Weather: শীতের আমেজ ফিরল বাংলায়, মাসের শেষে বাড়বে আরও দাপট?

Weather Today: দক্ষিণ এবং উত্তরবঙ্গে অবশ্য আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে থাকবে ঘনকুয়াশার দাপট।

কলকাতা: জাঁকিয়ে না হলেও কিছুটা শীতের (Winter) আমেজ ফিরল বাংলায় (West Bengal)। মাসের শেষেও কী এমন ঝোড়ো ব্যাটিং শীতের? এর আগে প্রায় ১৭ এর কাছাকাছি পৌঁছে যাওয়া রাতের তাপমাত্রা ফের নামল ১৪ এর ঘরে। তবে ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পতনের ইঙ্গিত নেই। ২৪ জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গে অবশ্য আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে থাকবে ঘনকুয়াশার দাপট।  

কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? 

অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘুনাবর্ত।  শ্রীলঙ্কা উপকূলের কাছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 

হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায়। সকালে আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর মূলত শুষ্ক আবহাওয়া। 

উত্তরবঙ্গের আবহাওয়া

কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার দাপট। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং,  কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শীতল দিনের পরিস্থিতি। কোল্ড - ডে থাকবে রবিবার পর্যন্ত। দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টি চলবে।

সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।  দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। 

কলকাতায় কেমন থাকবে আজকের আবহাওয়া? 

কিছুটা নিম্নমুখী রাতের পারদ। রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা। এরপর দুই তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা ২৩ জানুয়ারির পর। গতকালও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে ছিল। আজও তার ব্যতিক্রম হবে না। সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বিকেলের পর শুষ্ক হবে আবহাওয়া। 

রাতের তাপমাত্রা ১৬.১ থেকে কমে ১৪.৭ ডিগ্রি । গতকাল দিনের  তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে ২২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রাতে ৭২ শতাংশ এবং দিনে ৯৪ শতাংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget