এক্সপ্লোর

Weather Today: রেকর্ড করে হাড় কাঁপানো ঠান্ডা আরও বাড়বে? ফেব্রুয়ারিতে ফের শীতের কামড়?

হাড় কাঁপানো ঠান্ডা না হলেও, কিছুটা হলেও রাজ্যে ফিরল শীতের আমেজ। গত দু'দিনে সামান্য পারাপতন হল দক্ষিণবঙ্গে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। হাড় কাঁপানো ঠান্ডা না হলেও শীতের আমেজ জারি রয়েছে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে দশমিক ৩ ডিগ্রি কম। এবার কি তবে বিদায় বেলায় পারদ পতন? এদিন এক ধাক্কায় কমল তাপমাত্রা । আর সেই সঙ্গে চলেছে কুয়াশার দাপট। রবিবারেও রাতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচেই ছিল।

এ যেন ফুরিয়েও ফুরালো না শীত। হাড় কাঁপানো ঠান্ডা না হলেও, কিছুটা হলেও রাজ্যে ফিরল শীতের আমেজ। গত দু'দিনে সামান্য পারাপতন হয়েছে দক্ষিণবঙ্গে। গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭-এর ঘরে। সেই তাপমাত্রাই গতকাল কমে হয়েছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও আজ তা বেড়ে হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ফের স্বাভাবিকের নীচে গেল সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের নীচে। যদিও বেলা গড়াতে শীতের আমেজ স্থায়ী হচ্ছে না।

সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরববঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা ও দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।

কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে।

আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে এখন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। ২ ও ৫ ফেব্রুয়ারি আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা। এর প্রভাবে আবহাওয়ার খামখেয়ালীপনা চলছে। 

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীতের কামড় রয়েছে । দার্জিলিংয়ে তাপমাত্রার পারদ এখনও ৪ ডিগ্রি সেলসিয়াস । জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ১১ ডিগ্রিতে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা । উত্তরবঙ্গের জন্যও আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে । তাপমাত্রার এই হ্রাস বৃদ্ধি প্রায় স্বাভাবিক বলে মনে করছে হাওয়া অফিস । আপাতত সামান্য বৃদ্ধি পেলেও সপ্তাহান্তে পারদ নামবে । তাই ঠান্ডার ওঠানামা নিয়েই এবারের মাঘের শীত জারি। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget