এক্সপ্লোর

Weather Forecast: থমকে শীতের আমেজ! নিম্নচাপের জেরে ফের বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়

Weather Today:আজ থেকেই হাওয়া বদল হতে চলেছে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহখানেক আগেও এক ধাক্কায় ২ ডিগ্রিরও বেশি নেমেছিল পারদ। কলকাতাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রির নিচে। কনকনে ঠান্ডার আমেজে মেতেছিল শহর থেকে জেলা। চলতি মরশুমের শীতলতম দিনের তকমাও জুটেছিল। তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মধ্য ডিসেম্বরে ঊর্ধ্বমুখী পারদ। 

বরং মাঝ ডিসেম্বরে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে শীতের আমেজে ক্ষণিক বিরতি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে উত্তুরে হাওয়ার পথে বাধা এই পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে ঊর্ধ্বমুখী পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-র ঘরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপের অবস্থান। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আরও  শক্তি বাড়াবে। নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে।                                                                                                                               

এর পাশাপাশি আজ থেকেই হাওয়া বদল হতে চলেছে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও এই নিম্নচাপের বৃষ্টি চলবে। অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। 

আরও পড়ুন, 'ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না', যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার

আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় যা আরও খানিকটা বাড়ল। আগামী দু'-তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের  তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

তবে নিম্নচাপের মেঘ কাটলে শুকনোই থাকবে আবহাওয়া। কে হালকা কুয়াশা, বেলা বাড়লে পরিষ্কার আকাশ ফিরবে রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়ায় শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget