এক্সপ্লোর

West Bengal Weather Update : তৈরি রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, এই জেলাগুলিতে চলবে তুমুল বৃষ্টি, হবে শিলাবৃষ্টিও

আবহাওয়া দফতর সূত্রে খবর, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর টানেই সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আর তার জেরে রাজ্যজুড়ে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আজ ও আগামী কয়েকদিন। সেই সঙ্গে রয়েছে শিলা বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও থাকছে ভিজে আবহাওয়া । উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে।

কালবৈশাখীর সম্ভাবনা 

আবহাওয়া দফতর সূত্রে খবর, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। সোমবার দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। 

কমল তাপমাত্রা

কলকাতায় আজ মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনা।  সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি সতর্কতা রয়েছে। ৫০ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

আগামী কয়েকদিনও উত্তর ও দক্ষিণে বৃষ্টি

মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।

কলকাতার তাপমাত্রা কেমন থাকবে - 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
01-May 23.0 36.0 West Bengal Weather Update : তৈরি রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, এই জেলাগুলিতে চলবে তুমুল বৃষ্টি, হবে শিলাবৃষ্টিও Rain or Thundershowers with strong gusty winds
02-May 23.0 34.0 West Bengal Weather Update : তৈরি রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, এই জেলাগুলিতে চলবে তুমুল বৃষ্টি, হবে শিলাবৃষ্টিও Rain or Thundershowers with strong gusty winds
03-May 25.0 35.0 West Bengal Weather Update : তৈরি রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, এই জেলাগুলিতে চলবে তুমুল বৃষ্টি, হবে শিলাবৃষ্টিও Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
04-May 25.0 35.0 West Bengal Weather Update : তৈরি রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, এই জেলাগুলিতে চলবে তুমুল বৃষ্টি, হবে শিলাবৃষ্টিও Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
05-May 25.0 35.0 West Bengal Weather Update : তৈরি রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, এই জেলাগুলিতে চলবে তুমুল বৃষ্টি, হবে শিলাবৃষ্টিও Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
06-May 26.0 36.0 West Bengal Weather Update : তৈরি রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, এই জেলাগুলিতে চলবে তুমুল বৃষ্টি, হবে শিলাবৃষ্টিও Partly cloudy sky
07-May 26.0 36.0 West Bengal Weather Update : তৈরি রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, এই জেলাগুলিতে চলবে তুমুল বৃষ্টি, হবে শিলাবৃষ্টিও Partly cloudy sky

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget