এক্সপ্লোর

আর ঠিক ৫ দিন পরেই আবার একটা ঘূর্ণিঝড়? এবার ধাক্কা পশ্চিমবঙ্গে? বড় আপডেট

কলকাতা : একের পর এক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ভারতের পূর্ব উপকূল। অর্ণব, মুরাসু ও আকভান  - পরপর তিনটি ঘূর্ণিঝড়ে ধাক্কা এসেছে ভারতের পূর্ব উপকূলে। কখনও ল্যান্ডফল হয়েছে অন্ধ্রে, কখনও ওড়িশায়। আগাম সতর্কতা থাকায় বড় বিপর্যয় এড়ানো গেলেও ঝড়ের অভিঘাতে ক্ষয়ক্ষতি সম্পূর্ণ রোখা যায়নি। তারপর এক মাস কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

আশঙ্কা করা হচ্ছে , আগামী পাঁচ দিনের মাথায় অর্থাৎ ৩০ নভেম্বরের ঠিক পরেই আবার একটি ঘূর্ণিঝড় দানা বাঁধতে পারে। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে তেমনই একটি সিস্টেম। নভেম্বরের শেষেই কি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন এই ঘূর্ণিঝড়? ওড়িশা উপকূলে কি ধেয়ে আসতে পারে সেই ঝড়? আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য সিস্টেম তৈরি হতে চলেছে।

আবহবিদদের একাংশের অনুমান নভেম্বরের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের প্রথম দিকে সেখানে একটি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আবহবিদ জেসন নিকোলাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়েছেন। তাঁর পূর্বাভাস অনুসারে আগামী তিরিশ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য শক্তি, গতিপথ কিংবা উপকূলে তার প্রভাব কতটা পড়বে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এর আগে ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি তরফেও এমন একটি পূর্বাভাস শোনা গিয়েছিল। বঙ্গোপসাগরে নতুন সিস্টেম তৈরি ইঙ্গিত দিয়েছিল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডিও। উনিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, নভেম্বরের শেষের দিকে আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম তৈরি হতে পারে। প্রাথমিকভাবে এই ব্যবস্থাটি বা সিস্টেমটি নিম্নচাপের আকার নিতে পারে এবং অনুকূল পরিবেশ পেলে পরবর্তীতে সেটি শক্তি সঞ্চয় করে সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে নিম্নচাপ তৈরি হলেই যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমনটা বলা যায় না। তা  নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর, যেমন সমুদ্রের তাপমাত্রা, বাতাসের গতিবেগ, বায়ুমণ্ডলের পরিস্থিতি এবং সিস্টেমটি কতক্ষণ জলভাগের উপর থাকছে তার উপর।

নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরি হলে তার প্রভাব ওড়িশা উপকূলে পড়বে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এটুকু ধারণা করা হচ্ছে অন্ধ্র ওড়িশা বা পশ্চিমবঙ্গের উপরে আগামী ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কোনো নির্দিষ্ট পূর্বাভাস নেই। তবু ওড়িশা, অন্ধ্র এবং অন্যান্য উপকূলবর্তী রাজ্যগুলির প্রশাসন সবসময় এই বিষয়ে সচেতন এবং যেকোনো বিপর্যয় মোকাবিলা করার জন্য তৈরি। আবহবিদদের মতে আগামী কয়েকদিন আবহাওয়ার বিভিন্ন মডেলের পূর্বাভাস এবং আইএমডি পরবর্তী বুলেটিনে নজর রাখলেই ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেই পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

News Live Updates: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউনের পরিবর্তে এখন থেকে তাঁতের কাপড়
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউনের পরিবর্তে এখন থেকে তাঁতের কাপড়
যাদবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, একের পর এক পথচারী ও গাড়িকে ধাক্কা, বইল রক্ত
যাদবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, একের পর এক পথচারী ও গাড়িকে ধাক্কা, বইল রক্ত
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget