এক্সপ্লোর

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ, ফের ভারী বৃষ্টির সতর্কতা, কবে মিলবে রেহাই?

Weather Forecast: আজ শনিবার ও কাল রবিবার কলকাতায় দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহায়া দফতর।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আগামী ২ দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, ইতিমধ্যেই নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আজ শনিবার ও কাল রবিবার কলকাতায় দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

আজ শনিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলা যেমন- পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কারণ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই নিরাপত্তার খাতিরে সতর্কতা স্বরূপ মৎস্যজীবীদের জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। বৃষ্টির হাত থেকে দক্ষিণবঙ্গের বাসিন্দারা কবে রেহাই পাবেন, সেই বিষয়ে বিশদে এখনও কিছু জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে। 

নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আজ, শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাযগুলিতে। রবিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং-সহ উত্তরের উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের দু-এক জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় তা অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের দিকে সরে যাবে নিম্নচাপটি। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। 

দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া 

আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। সোমবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও সংলগ্ন উপকূলের অংশে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget