এক্সপ্লোর

Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

এই সময়ে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হলে আবহাওয়ার স্বাভাবিক ছন্দে কিছুটা পরিবর্তন আসতে পারে।

কলকাতা :  এখনও পর্যন্ত বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি পুজোর আনন্দে। তবে পুজোর মধ্যে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আইএমডি। অক্টোবরের দ্বিতীয়ার্ধে রাজ্যের আবহাওয়ায় ধীরে ধীরে শীতের আমেজ আসতে পারে। তবে এই সময়ে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হলে আবহাওয়ার স্বাভাবিক ছন্দে কিছুটা পরিবর্তন আসতে পারে।

আইএমডি-র পূর্বাভাস অনুসারে, আগামী দুই সপ্তাহে, অর্থাৎ ১৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকতে পারে। তবে সপ্তাহের শুরুতে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি, অক্টোবরের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখছে আবহাওয়া দফতর। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী,  দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরে আবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এখনই এই সম্ভাব্য নিম্নচাপের শক্তি, গতিপথ কিংবা বাংলার উপকূলে এর প্রভাব কতটা পড়বে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিম্নচাপ তৈরি হলে পরবর্তী পরিস্থিতি বোঝার জন্য আবহাওয়ার মডেলগুলির পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে হবে।

১৬ থেকে ২২ অক্টোবর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম এক থেকে দু’দিন কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এরপর অধিকাংশ জায়গায় আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে, উত্তরবঙ্গেও সপ্তাহের প্রথমার্ধে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রার ক্ষেত্রেও প্রথম সপ্তাহে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই অঞ্চলেই দিনের সর্বোচ্চ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে।

২৩ থেকে ২৯ অক্টোবর, অর্থাৎ পুজোর পর, দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে উপকূলবর্তী এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই সময়ে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ, আগামী দুই সপ্তাহে উত্তরবঙ্গের বেশির ভাগ এলাকায় একটানা বৃষ্টির কোনও ইঙ্গিত আপাতত নেই। তাপমাত্রার ক্ষেত্রে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। মৌসুমি প্রবণতা অনুযায়ী, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ,দুই জায়গাতেই দিনের সর্বোচ্চ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর ফলে অক্টোবরের শেষের দিকে আবহাওয়ায় হালকা শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই পূর্বাভাস থেকে এখনই জোরালো শীতের আগমন ধরে নেওয়া ঠিক হবে না।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget