এক্সপ্লোর

West Bengal Weather: হালকা বৃষ্টিতেও নেই স্বস্তি, কবে বঙ্গে প্রবেশ বর্ষার? ঘনাচ্ছে 'বিপর্যয়ের' মেঘ?

তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। রেহাই নেই উত্তরবঙ্গেরও। দহন জ্বালা প্রবল হবে  মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: জ্যৈষ্ঠের জ্বলুনি বাড়াল আবহাওয়ার খবর। আরও কয়েকদিন আগুন গরমে পুড়বে বাংলা। এবার বর্ষা ঢুকবে দেরিতে। আশঙ্কার কথা জানাল আবহাওয়া দফতর।  সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। রেহাই নেই উত্তরবঙ্গেরও। দহন জ্বালা প্রবল হবে  মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। 

কলকাতায় প্যাচপ্যাচে গরম

মঙ্গলবার বিকেলের বৃষ্টি বড় একটা স্বস্তি দিতে পারেনি কলকতাকে। বরং গুমোটভাব বাড়িয়েছে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকারই কথা আবহাওয়ার পূর্বাভাস অনুসারে। পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শুষ্ক গরমই অনুভূত হবে। বজায় থাকবে লু বইবার এর পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ছে, তাই রাতের তাপমাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে না। 

শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। কলকাতা , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনাতে।  

বৃষ্টি কোথায় কোথায়

আগামী কয়েক দিন খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে দার্জিলিং , কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এর কিছু অংশে তাপপ্রবাহের মত পরিস্থিতি। শিলিগুড়ি বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। 

কলকাতায় চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা । বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি । মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯০ শতাংশ। 

হাওড়া জেলার উলুবেরিয়াতে তাপমাত্রা পৌঁছায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা তে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি  এবং শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি। পশ্চিম বর্ধমানের আসানসোলে তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঝাড়গ্রামে তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস।

শৈলশহর দার্জিলিঙে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। দার্জিলিং জেলার সমতলের অংশ বাগডোগরাতে তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। শৈল শহর কালিম্পং এদিন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আর বালুরঘাটে তাপমাত্রা ছুঁয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

কেরল উপকূলের কাছাকাছি পূর্ব মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম বিপর্যয়। নাম দিয়েছে বাংলাদেশ। এটি ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন। আপাতত গুজরাত উপকূলের দিকে এটি ক্রমশ এগিয়ে গেলেও শেষ পর্যন্ত কোন দিকে যায় সেদিকে নজর থাকবে আবহবিদদের।

পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বাড়াবে। এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকেই নজর আবহবিদদের।

সেরা শিরোনাম

Madan Mitra : 'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় কেন নয়', প্রশ্ন মদনের
Madan Mitra : 'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় কেন নয়', প্রশ্ন মদনের
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget