এক্সপ্লোর

আজ দিনভর ঝড়-বৃষ্টির দাপট ! তুমুল কালবৈশাখী, শিলাবৃষ্টি, ৭ জেলাকে সতর্ক করে দিল আবহাওয়া দফতর

৫ মে থেকে ৮ মে পর্যন্ত প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

কলকাতা : পশ্চিমবঙ্গে আবারও ঝড়-বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতা এবং উপরের স্তরের ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও যথেষ্ট বেশি, যা খোলা জায়গায় থাকা মানুষদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৫ মে থেকে ৮ মে পর্যন্ত প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছুদিনে বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি হলেও, কিছুদিন নির্দিষ্ট কয়েকটি জেলায় বেশি প্রভাব দেখা যাবে। সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সম্পূর্ণ স্বস্তি মিলবে না।

উত্তরবঙ্গেও পরিস্থিতি প্রায় একই রকম। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এখানেও দমকা হাওয়ার গতিবেগ ৪০-৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।

 📅 ৫ মে ২০২৬

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ঝোড়ো হাওয়ার গতি ৫০–৬০ কিমি/ঘণ্টা হতে পারে, অন্যান্য জেলাতেও ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

📅 ৬ মে ২০২৬

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়ার গতি ৪০–৫০ কিমি/ঘণ্টা। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা।

📅 ৭ মে ২০২৬

দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা বেশি। ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অব্যাহত থাকবে।

📅 ৮ মে ২০২৬

দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা বেশি। ঝোড়ো হাওয়ার গতি ৪০–৫০ কিমি/ঘণ্টা।উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।

📅 ৯ মে ২০২৬

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বড় ধরনের ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রপাতের ঝুঁকি থাকছে।

📅 ১০ মে ২০২৬

দক্ষিণবঙ্গ জুড়ে এক-দু’জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে দুর্যোগের প্রভাব কমবে। কল
সব মিলিয়ে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে সম্পূর্ণ ঝড়-বৃষ্টি কেন্দ্রিক। গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও দুর্যোগের আশঙ্কা বাড়ায় সতর্ক থাকাই এখন একমাত্র উপায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget