এক্সপ্লোর

Weather Update: এখনই কমছে না গরম ! কতদিন চলবে অস্বস্তিকর পরিবেশ? বৃষ্টির সম্ভাবনা কবে? জানাল হাওয়া অফিস

Weather Forecast: আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট ভাবে জানিয়েছে, দক্ষিণবঙ্গে আর্দ্রতার জেরে যে অস্বস্তি এখন বজায় রয়েছে তা আপাতত থাকবে। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে অস্বস্তি চরমে। আজও ভ্যাপসা গরম, মঙ্গলবার পর্যন্ত চলবে অস্বস্তিকর পরিবেশ। পশ্চিমের জেলাগুলিতে পারদ থাকবে ৪০ ডিগ্রির আশেপাশে। কলকাতায় গরম ও আর্দ্রতার জন্য অস্বস্তিসূচক চরমে। কলকাতায় তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধ ও বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উল্টো ছবি উত্তরবঙ্গে, কাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে এখনও কয়েকদিন আর্দ্রতার জেরে চরম অস্বস্তিকর আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে। 

আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট ভাবে জানিয়েছে, দক্ষিণবঙ্গে আর্দ্রতার জেরে যে অস্বস্তি এখন বজায় রয়েছে তা আপাতত থাকবে। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে। তাপমাত্রার বিশেষ ভাবে হেরফের হবে না। দক্ষিণবঙ্গের কিছু জেলায়, কলকাতা ও তার আশপাশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই কদিনে। তবে তাপমাত্রার পরিবর্তন হবে না এই বৃষ্টির জেরে। বুধবারের পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। তার জেরে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে এখন যে অস্বস্তিকর আবহাওয়া রয়েছে, আর্দ্রতার জেরে চরম অস্বস্তি, তা মঙ্গলবার পর্যন্ত একই থাকবে। এখনই অবস্থার উন্নতি হবে না। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তার জেরে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। 

আড়াই কেজি সোনা উদ্ধার কলকাতার ব্যবসায়ীর বাড়ি থেকে ! আর কী মিলল ইডি- র তল্লাশিতে ?

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দু'টি জেলায় আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার নীচের ৩টি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২ দিন। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, আপাতত বিহারের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ এবং ২৬ তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত পশ্চিমের জেলাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে তাপমাত্রা কমবে না। বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা নেই। 

সেরা শিরোনাম

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede Incident: ২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
Mandarmani Death : ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
Chorbagan stampede: ২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট
২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget