এক্সপ্লোর

West Bengal Weather Update : শীতলতম ! কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় নামল এতটাই

Kolkata Bengal Weather Update : মঙ্গল বুধবার নাগাদ তাপমাত্রা আরও দু ডিগ্রি কমার সম্ভাবনা। আপাতত শীতের স্পেল জারি থাকবে।

 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : উইকেন্ডে জমিয়ে শীতের ( Winter Update )  আমেজ। এ পর্যন্ত মরশুমের শীতলতম দিন আজ কলকাতায়।  আজ ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় ( Kolkata Weather )  সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে পারদ। অবাধ উত্তুরে হাওয়ার হাত ধরে উইক এন্ডে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে।  মঙ্গল-বুধবার তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও ১০ ডিগ্রিরও নিচে নেমে গেছে পারদ। অন্যদিকে । পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলে, দার্জিলিং ও সিকিমের উঁচু এলাকাগুলিতে মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে এখন শীতের লম্বা ইংনিস  !

পরিষ্কার আকাশ রাজ্যে

ডিসেম্বরের শীতে পরিষ্কার আকাশ রাজ্যে। জেলায় জেলায় দুরন্ত ব্যাট করছে শীত । অবাধ উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গল বুধবার নাগাদ তাপমাত্রা আরও দু ডিগ্রি কমার সম্ভাবনা। আপাতত শীতের স্পেল জারি থাকবে।

১০ ডিগ্রির নিচে তাপমাত্রা কোথায় কোথায়

আবহাওয়া দফতরের  পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪  ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কোথাও কোথাও ইতিমধ্যেই  ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে তাপমাত্রা।

তুষারপাতের সম্ভাবনা বাড়ছে

উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে পারদ বেশ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমেই কমছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, অলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকছে। বৃষ্টির সম্ভাবনা নেই। ফের পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করলে আবার তুষারপাতের সম্ভাবনা। সিকিম এবং দার্জিলিং এর উঁচু এলাকায় আরও একবার তুষারপাতের সম্ভাবনা বাড়ছে। মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা বেশি বলে অনুমান আবহবিদদের। 

কলকাতার আবহাওয়া

কলকাতায় রবিবার এ পর্যন্ত মরশুমের শীতলতম দিন। এমন শীত চলবে। মঙ্গল-বুধবার নাগাদ আরও নামবে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।                    

আরও পড়ুন:শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান 

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
District News: ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget