এক্সপ্লোর

West Bengal Weather Update: বছর শেষে শীতের কামড়, কনকনে ঠান্ডা থাকবে কতদিন? কী জানাল আবহাওয়া দফতর

WB Winter Weather: হু হু করে নামছে পারদ। কলকাতা জুড়ে ভরপুর শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সৌমিত্র রায়, কলকাতা : বছর শেষে রাজ্যে জাঁকিয়ে শীত। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। ২৯ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ থাকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে, উত্তর ভারতজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। উত্তরপ্রদেশে প্রবল শৈত্যপ্রবাহ, জারি হয়েছে রেড অ্যালার্ট।             

উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গেই হু হু করে নামছে পারদ। কলকাতা জুড়ে ভরপুর শীতের আমেজ। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ দশমিক ৬ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষশেষের দিনগুলো অর্থাৎ, ২৯ তারিখ পর্যন্ত এই আবহাওয়াই থাকবে। সোমবারের পর থেকে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। সেই সঙ্গে, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে রয়েছে কুয়াশার দাপট। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কুয়াশার প্রভাব দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।            

২৫ ডিসেম্বরের পর থেকেই শীত চালিয়ে ইনিংস খেলছে। ক্রিসমাসের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তারপর ৪৮ ঘণ্টার মধ্যে আরও পারদ পতন হয়েছে। গতকাল এবং আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২-৩ দিন আবহাওয়া এই রকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর সোমবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা কমতেও বাড়ে, বাড়তে পারে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। নতুন বছরের শুরুতে ১ জানুয়ারির পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস। এখন সকালের দিকে হাল্কা কুয়াশা থাকছে। বেলা বাড়লে দাপট কমছে কুয়াশার। অন্যদিকে জানা গিয়েছে, দিল্লি-সহ ১৬টি রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ।             

গত কয়েকদিন ধরেই কনকনে ঠান্ডা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রোজই পরিষ্কার আবহাওয়া, রোদ ঝলমলে আকাশ রয়েছে। ২০২৫- এর বাকি কয়েকটি দিন আবহাওয়া এইরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।               

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?

ভিডিও

Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget